ছবিতে আজ (২৭ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারানোর পরে আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্লাস। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরের। ছবি: রয়টার্স

২ / ২৩
চিলির ভিনা দেল মারে আজ ভোরে (বাংলাদেশ সময়) কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনাল চলাকালে আবেগে আপ্লুত আর্জেন্টিনার এক সমর্থক। খেলায় টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

৩ / ২৩
কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারানোর পর আর্জেন্টিনার ভক্তদের উল্লাস। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরের। ছবি: রয়টার্স

৪ / ২৩
কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যর্থতার পর কলম্বিয়ার খেলোয়াড়দের হতাশা। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরের। ছবি: রয়টার্স

৫ / ২৩
দুর্নীতির অভিযোগে হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান হার্নান্দেজের পদত্যাগের দাবিতে জনতার আন্দোলন। ছবিটি শুক্রবার তেগুচিগালপা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৩
কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছবিটি আজ সকালে মুগদা এলাকার টিটি পাড়া মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৩
কয়েক দিনের টানা বৃষ্টিতে নাকাল নগরবাসী। সদরঘাট এলাকায় নৌকার যাত্রীরা বৃষ্টিতে ভিজে ঘাটে ভিড়ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ২৩
টানা বর্ষণে রাজধানীবাসী পড়েছে জলাবদ্ধতায়। জমে থাকা পানি সরানোর কাজ চলছে হাতির ঝিলের ওয়াসার পাম্পগুলোতে। ছবিটি আজকের তোলা।  ছবি: হাসান রাজা

৯ / ২৩
রাজধানীর বড় মগবাজারের জাহাবক্স লেনের পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বাসা বাড়ির ভেতরেও। ছবিটি আজকের তোলা। ছবি: হাসান রাজা

১০ / ২৩
নেপালে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে আজ শনিবার দেশটির নাগরিকেরা রাজধানী কাঠমান্ডুর বিধ্বস্ত দরবার হল এলাকায় জড়ো হয়ে ৮ হাজার ৮০০টি বেলুন ওড়ায়। ছবি: এএফপি

১১ / ২৩
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের বাইপাস সড়কে খানাখন্দ সংস্কারের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকেরা। ছবিটি আজ দুপুরে শাকপালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৩
টানা ছয় দিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পুরো অংশে এখন বেহাল দশা। ছবিটি আজ বিকেল তিনটায় সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি

১৩ / ২৩
বৃষ্টিতে জমে থাকা পানিতে কাঁদা মাখামাখি করে ফুটবল খেলায় মেতেছে গ্রামীণ শিশুরা। ছবিটি আজ দুপুরে ফরিদপুর সদরের কাঁচাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২৩
কেউ সেলাই করছেন, কেউ কাপড় কাটছেন, কেউ ব্যস্ত লেইস ও জরি-পাথর বসানোর কাজে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা। ছবিটি চট্টগ্রাম নগরের খলিফাপট্টি এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৫ / ২৩
টানা বর্ষণে বরিশাল নগরের ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৬ / ২৩
সিলেট শহরের সোবহানীঘাট এলাকায় আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত আইজেন প্রতিযোগিতায় সেরা সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৩
কয়েক দিনের টানা বর্ষণে ফরিদপুর সিএন্ডবি ঘাট-গোলডাঙ্গি সড়কের তাইজুদ্দিনমুন্সীর ডাঙ্গি এলাকায় মাটি ধসে পড়ে। আজ সকালে তা মেরামত করা হচ্ছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ২৩
নারায়ণগঞ্জ শহরে চাষাঢ়া এলাকায় সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৯ / ২৩
বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ছবিটি শনিবার রাজধানীর নাজিম উদ্দিন সড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৩
খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকায় আজ শনিবার বেলা দুইটায় পাহাড় ধসে চারটি দোকান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাটির নিচে পড়ে থাকা প্রয়োজনীয় সামগ্রী খুঁজে নিচ্ছেন ক্ষতিগ্রস্ত আদিবাসী মারমা পরিবারের কয়েকজন। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২১ / ২৩
গামারি গাছের ডালে বাঁধা বাসাটি ঝড়ে ভেঙে মাটিতে পড়ে যায় শালিকটি। ঝড় থামলে আদিবাসী শিশু ক্যজয় মারমা পাখিটিকে বাড়ি নিয়ে আসে। ক্যজয় জানায়, সুস্থ হলে সে পাখিটিকে মুক্ত করে দেবে। ছবিটি খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২২ / ২৩
বৃষ্টির মধ্যেই ঈদের কেনাকাটায় বেরিয়েছেন নগরবাসী। বসুন্ধরা শপিং সেন্টারে কাপড় দেখছেন এক ক্রেতা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
তানিয়া নামের এই মেয়েটি সারা দিন বকুল ফুল বিক্রি করে। প্রতিটি মালা বিক্রি হয় ১০ টাকায়। বৃষ্টিতেও থেমে থাকেনি কাজ। ছবিটি আজ বিকেলে রাজধানীর আসাদগেট এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন