ছবিতে আজ (২৭ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
দুধ দোহানোর অপেক্ষায় একপাল গাভী। এ সময় টুপ করে এক বিড়াল হাজির। মুখ বাড়িয়ে বিড়ালটাকে আদর করতে লেগে গেল এক গাভী। ছবিটি রোববার কানাডার কুয়েবেক প্রদেশের একটি খামার থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
মেক্সিকোর মন্টেরির এক শহরতলির পার্কে রক্তিম সূর্যোদয়ের ছবি তুলছেন এক পদচারী। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৩ / ১৭
কানাডার টরন্টোয় প্যান আমেরিকান গেমসের সমাপনী অনুষ্ঠানে আতশবাজির ঝলকানি। ছবিটি রোববার অন্টারিওর সিএন টাওয়ার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৭
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর মখায় রোববার সৌদি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। এই হামলায় ওই শহরে অন্তত ৫৫ জন বাসিন্দা নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

৫ / ১৭
কানাডার টরন্টোয় রোববার প্যান আমেরিকান গেমসের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলেন জনপ্রিয় সংগীত তারকা পিটবুল। ছবি: এএফপি

৬ / ১৭
কানাডার টরন্টোয় রোববার প্যান আমেরিকান গেমসের সমাপনী অনুষ্ঠানের মঞ্চে দুই নৃত্যশিল্পীর পরিবেশনা। ছবি: এএফপি

৭ / ১৭
টানা পাঁচ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক ডুবে গেছে। কোমর পানি থাকায় রোববার প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করে অনেকে। ছবিটি কাল বিকেলে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চুংড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

৮ / ১৭
বর্ষার সময় খাল-বিলের পানিতে ভাসে রাশি রাশি শাপলা ফুল। মুন্সিগঞ্জের সিরাজদিখান কুমারপাড়া এলাকার বিলে ফুটে থাকা শাপলাগুলো স্থানীয় ব্যবসায়ীরা সংগ্রহ করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৭
লাভজনক হওয়ায় হাওর এলাকায় অনেকেই এখন হাঁস পালন করে। সকালে ছেড়ে দেওয়া হয় হাঁসের পাল। হাঁসের দল হাওরের পাশাপাশি আশপাশের খেতে জমে থাকা বৃষ্টির পানিতে চড়ে বেড়ায় দিনভর। সন্ধ্যার দিকে আবার দল বেঁধে ঘরে ফিরে। ছবিটি গতকাল রোববার (২৫ জুলাই) সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকা থেকে সন্ধ্যায় তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৭
বর্ষাকালে হাওর-বিল-খাল পানিতে টইটম্বুর। ছেলে-বুড়ো সবাই জাল নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে। সিলেট সদরের বাউরকান্দি হাওর এলাকায় একদল শিশু-কিশোর জাল নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৭
চট্টগ্রাম নগরের সার্সন রোড এলাকায় ঝড়ে একটি বড় গাছ পড়ে যায়। এতে পাশের দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ১৭
সারা দেশে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল নয়টা থেকে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে এ বাছাই শুরু হয়। ছবিটি আজ দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ১৭
চীনের দক্ষিণ পশ্চিমের চংকিং শহরের এক সুইমিং পুলে মৎ​স্যকন্যার পোশাকে এক সাঁতারু। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

১৪ / ১৭

১৫ / ১৭
চট্টগ্রাম শহরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন হাউজিং এস্টেটের পাহাড় ধসে দেয়াল ও গাছপালা ভেঙে পড়েছে। ছবিটি আজ সোমবার বেলা একটায় সার্সন রোডের জয় পাহাড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৬ / ১৭
চট্টগ্রাম নগরে কয়েক দিনের বৃষ্টিতে সড়কে জমেছে পানি। এতে পোর্ট কানেক্টিং সড়কের বড় বড় গর্তে যানবাহন দুর্ঘটনায় পড়ছে নগরবাসী। ছবিটি সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের হালিশহর রামপুরা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৭ / ১৭
ঝুঁকি নিয়েই চলছে চলছে যান। তাই যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি সেতু থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া