বানের পানিতে নাও ভাসিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে একটি মালয়েশীয় পরিবার। ছবিটি শুক্রবার পেংকালান চেপা এলাকা থেকে তোলা। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যে প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক হাওয়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গলফ খেলায় তিনি তোপের মুখে পড়েছেন। ছবি: এএফপি
২ / ১৫
প্রচণ্ড শীতের সঙ্গে পড়েছে ঘন কুয়াশা। ঢাকা পড়েছে সূর্য। অগত্যা হেডলাইট জ্বেলে মোটরসাইকেল চালকের পথচলা। ছবিটি আজ রংপুরের হাজীপাড়ায় রংপুর-দিনাজপুর মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৩ / ১৫
বালির ভাস্কর্যে মোম জ্বেলে সুনামিতে ঝরে যাওয়া প্রাণগুলোকে স্মরণ। ছবিটি শুক্রবার থাইল্যান্ডের ফুকেট প্রদেশের পাতং সৈকত থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৫
প্রচণ্ড শীত থেকে একটু আরাম দিতে তিনটি ছাগলের গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে পুরোনো গরম পোশাক। ছবিটি আজ চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছ থেকে তোলা। গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা আর কনকনে শীতের প্রভাব বেড়ে গেছে কয়েকগুণ। ছবি: শাহ আলম, চুয়াডাঙ্গা
৫ / ১৫
বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত সিনিয়র পুরুষ জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় (২০১৪) কসরত দেখাচ্ছেন প্রতিযোগীরা। ছবিটি ঢাকার কাবাডি ফেডারেশন থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৬ / ১৫
সোনারগাঁ বুদ্ধের বাজারে ক্ষীরা নিয়ে বসেছেন এক খুচরা ব্যবসায়ী। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৫
বোরো–ইরি ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ছবিটি আজ শনিবার লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্জানগর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৫
বোরো–ইরি ধানের চারা তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিটি আজ শনিবার লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্জানগর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৫
কাপড় ও কাগজ দিয়ে বানানো ফুল ডালায় নিয়ে ফেরি করে বিক্রি করেন আবুল কালাম আজাদ নামের এই বিক্রেতা। এ উপার্জনে চলে তাঁর সংসার। ছবিটি আজ শনিবার বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৫
গুলতি নিয়ে দুষ্টমিতে মেতেছে সিলেট শহরতলির লাক্কাতুরা চা–বাগানের দুই বাসিন্দা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
রিকশাচালক আবু মোস্তফা সকালে রিকশা নিয়ে বের হওয়ার আগে সব ঠিকঠাক আছে কি না, দেখে নিচ্ছেন। ছবিটি আজ শনিবার সিলেট নগরের মজুমদারী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। এতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। অনেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে তাপ দেওয়া হচ্ছে শিশুদের। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৫
শিশু জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর পুলিশি পাহারায় তার বাবা নাসির উদ্দিনকেও সেখানে আনা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ছবি : আবদুস সালাম
১৪ / ১৫
উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ছেলেকে জীবিত ফিরে পাওয়ার কথা বলে আহাজারি করছেন জিহাদের মা। ছবিটি রাজধানীর শাহজাহানপুর থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
১৫ / ১৫
শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাইপে পড়ে মারা যায় শিশু জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় তাকে। পরে কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরে স্থানীয় জনতা। ছবি: সাহাদাত পারভেজ