শিশু কোলে শরণার্থী তিন সিরীয় নারী। লেবাননের পূর্বাঞ্চলীয় নগর বালবেকের শহরতলিতে মঙ্গলবার তোলা ছবিটি আজ প্রকাশিত। শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এসব শিশুর কোনো জন্ম-সনদ নেই। ছবি: এএফপি
২ / ১৩
এখন শজনে ফুলের মৌসুম। গাছ থেকে ঝরে পড়া শজনে ফুলে ফুলে সাদা হয়ে আছে রাজপথ। ছবিটি আজ সকালে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৩ / ১৩
সিঙ্গাপুরে ঐতিহ্যবাহী চিঙ্গে শোভাযাত্রার মহড়ায় থাইল্যান্ডের শিল্পীরা। বার্ষিক এই শোভাযাত্রাটি আজ ও কাল শনিবার হবে। ছবিটি বৃহস্পতিবার সিঙ্গাপুরের এফ১ পিট ভবনের সামনে থেকে তোলা। ছবি: আইএএনএস
৪ / ১৩
এ বছর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাঙ্গির চাষ বেশ ভালো হয়েছে। তবে হরতাল-অরোধের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকেরা। ছবিটি আজকের। ছবি: এম. সাদেক, কুমিল্লা
৫ / ১৩
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভারী তুষারপাতে সাদা হয়ে আছে পথঘাট ও গাছের ডালপালা। এমনই একটি তুষার ঢাকা পথে জগিং করছেন এক ব্যক্তি। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৩
এই বসন্তে গাছে গাছে শিমুল-পলাশ ফুলের পাশাপাশি ফুটে আছে গাঢ় লাল মাদার ফুল। সেই ফুলের মাঝে বসে আছে একটি পাখি। ছবিটি আজ লক্ষ্মীপুরের পিটিআই এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৩
বাগানে ফুটে আছে বোতাম ফুল বা ব্যাচেলরস বাটন। এই ফুলের মধু খেতে বাগানের চারপাশে দিনমান ঘুরে বেড়ায় মৌমাছিরা। ছবিটি আজ চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
লেখক অভিজিৎ রায়কে হত্যা ও ব্লগার রাফিদা বন্যার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেন ছাত্র, শিক্ষক ও নাগরিকেরা।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
১০ / ১৩
বিশ্বকাপ শুরুর পর থেকে ক্রিকেট ব্যাটের চাহিদা বেড়ে যাওয়ায় মো. মিজানুর রহমানের আয় বেড়েছে। প্রতি ব্যাটে মজুরি ২০ টাকা। তিনি দিনে প্রায় ৩০টি ব্যাট তৈরি করছেন। ছবিটি রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় একটি ক্রিকেট ব্যাট কারখানা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১১ / ১৩
টানা অবরোধের মাঝে হরতালবিহীন দিনে শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে। ছবিটি সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৩
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম