ছবিতে আজ ( ২৭ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
এখানে চলচ্চিত্র প্রদর্শন চলছে বটে, তবে অন্যরকমভাবে। এই প্রেক্ষাগৃহের নাম ওয়ার্লপুল সিনেমা। খোলা জায়গায় পানি ভর্তি গোল গোল ঘেরে (ওয়ার্লপুল) জুত করে বসেছেন দর্শকেরা। ছবিটি মঙ্গলবার জার্মানির বার্লিন থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৬
নির্মাণের ভবনের গর্তে সি আর দত্ত সড়কের কিছু অংশ ধসে পড়েছে। ছবিটি বুধবার সকালে রাজধানীর সার্ক ফোয়ারার কাছের সুন্দরবন হোটেলের পাশ থেকে তোলা। ছবি: ইমরান আহম্মেদ

৩ / ২৬
সড়কের অংশ ধসে পাইলিংয়ের গর্তে পড়ার পর ওই এলাকাটি ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। ছবি: ইমরান আহম্মেদ

৪ / ২৬
পাইলিংয়ের গর্তে সড়কের সঙ্গে এক পাশের বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ায় তারের টানে অপর পাশের খুঁটিটিও ভেঙে পড়ে। ছবি: ইমরান আহম্মেদ

৫ / ২৬
গরমে স্বস্তি পেতে ঠান্ডা শরবত পান করছেন এক পথচারি। ছবিটি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ২৬
ডাবের পানিতে প্রাণ জুড়াচ্ছেন এক পথচারি। ছবিটি আজ সকাল ১০টার দিকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৭ / ২৬
রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় যাচ্ছেন এক পথচারি। ছবিটি আজ সকালে পুরান ঢাকা নর্থব্রুক হল রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ২৬
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবিটি আজ দুপুরে র‍্যাব-১ এর কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৬
তরুণীকে ধর্ষণের কাজ এ মাইক্রোবাসটি ব্যবহার করা হয় বলে দাবি র‍্যাবের। ছবিটি বুধবার র‍্যাব-১ এর কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৬
সকালে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। ছবিটি আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৬
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত লোকজনের শাস্তির দাবিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ সমাবেশ করে। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৬
নতুন ধান ঘরে তুলতে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ বুধবার ধলেশ্বর পাথরঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ, বাংলামোটর, সার্ক ফোয়ারা পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি। হোটেল সুন্দরবন সংলগ্ন সড়কটি বন্ধ করে দেওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বুধবার অফিসফেরত লোকজন পড়েন বিড়ম্বনায়। ছবি: মনিরুল আলম

১৪ / ২৬
দীর্ঘ যানজটে পড়ে পিকআপ ভ্যানের সহকারী গাড়ির মধ্য ঘুমিয়ে পড়েন। পাশে থাকা চালক গাড়ির ইঞ্জিন বন্ধ করে বসে আছেন। ছবিটি শাহবাগ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ২৬
বর্ষার আগেই পাহাড়ের প্রকৃতিতে আপনরূপে হাজির হয়েছে এ ঋতুর প্রধান ফুল কদম। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের চাবাই সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ২৬
ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক খুদে শিক্ষার্থী। ছবিটি আজ বুধবার রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১৭ / ২৬
আদিবাসী গারো নারী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে শাহবাগ থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নেতারা। ছবি: মনিরুল আলম

১৮ / ২৬
বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার শাফায়াতের জানাজা চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে আজ বুধবার অনুষ্ঠিত হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে তিনি গুরুতর আহত হয়েছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছবি: জুয়েল শীল

১৯ / ২৬
রাজশাহীতে ভাষা প্রতিযোগের উদ্বোধন করেন রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন। ছবি: শহীদুল ইসলাম

২০ / ২৬
খাগড়াছড়িতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। বিক্রির জন্য ট্রাকে করে দেশের অন্য এলাকায় পাঠানো হচ্ছে কাঁঠাল। ছবিটি আজ বুধবার খাগড়াছড়ির গুইমারা উপজেলা বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৬
ধান শুকানোর কাজে ব্যস্ত চাতালের দুই কর্মী। ছবিটি আজ বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীতে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমানের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বিমানটি পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৬
ভাষা প্রতিযোগে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি আজ বুধবার রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ২৬
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় পল্টন সড়কের দুই পাশের অবৈধ দোকান এবং সড়কের ওপর রাখা ইট, বালি সরাতে আজ বুধবার অভিযান চালায় পুলিশ। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৬
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে আজ বুধবার নগরের চিটাগাং ক্লাবে সংবর্ধনা দেয় রিহ্যাব। ছবি: সৌরভ দাশ

২৬ / ২৬
‘পরিকল্পিত জন্ম ও নিরাপদ মাতৃত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ইউনিসেফের সহায়তায় ‘প্রথম আলো’ এ বৈঠকের আয়োজন করে। ছবিটি বুধবার প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ