ছবিতে আজ (২৮ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রসিদ্ধ অপেরা হাউস ও হারবার ব্রিজের সামনে আজ ব্রিটিশ কোরিওগ্রাফার ম্যাথু বোর্নের সৃষ্ট ‘সোয়ান লেক’ শীর্ষক নৃত্যনাট্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: এএফপি

২ / ১৫
মেক্সিকো সিটির চাপুলতেপেক চিড়িয়াখানায় গুটিসুটি মেরে যাচ্ছে একটি তুষার চিতা (স্নো লেপার্ড)। গতকাল তোলা ছবি। ছবি: এএফপি

৩ / ১৫
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহরে চিমেলং সাফারি পার্কে বড় আকৃতির পান্ডার সঙ্গে ছবি তুলছেন মিস চাইনিজ প্রতিযোগিতায় জয়ী (বাঁ থেকে) হি ওয়েনকিয়ান, লিউ ঝংকিং ও ইয়াং জু। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ডালাস কাউবয় ও ওয়াশিংটন রেডস্কিন দলের ফুটবল (রাগবি) চলাকালে ডালাস কাউবয় দলের চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৫ / ১৫
চীনের হুবেই প্রদেশের লিজিয়াশান গ্রামের একটি লেকে নিজের তৈরি সাবমেরিন পরীক্ষা করছেন তান ইয়াং নামের এক কৃষক। ২৪ অক্টোবর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৬ / ১৫
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বন্দরে পরিবহনের জন্য জড় করা কনটেইনার। পরিবহন যন্ত্রপাতির স্বল্পতা এবং সম্ভাব্য শ্রমিক অসন্তোষের কারণে সেখানে কনটেইনার পরিবহনে বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

৭ / ১৫
হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের অবস্থানের এলাকায় শরীরচর্চা করছেন একজন। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৫
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ফ্যাশন উইকে নকশাকার ওয়েই জিনকুনের নকশা করা পোশাক প্রদর্শন করছেন এক মডেল। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৯ / ১৫
রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় প্রতি মঙ্গলবার পাখির হাট বসে। হাটে নানা প্রজাতির কবুতর, শালিক, ঘুঘু কেনাবেচা হয়। এখানে কেউ আসেন পছন্দের পাখি কিনতে, আবার কেউ ছবি তুলেই আনন্দ পান। ছবিটি আজ সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ১৫
দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের দাবিতে আন্দোলন করছেন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘স্বাক্ষর সংগ্রহ’ কর্মসূচি পালন করেন তাঁরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ১৫
চট্টগ্রামের জামালখান এলাকায় চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ‘প্রথমা প্রকাশন’ আয়োজিত বইমেলা ঘুরে দেখছেন শিক্ষার্থী ও অতিথিরা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১২ / ১৫
চলছে শুষ্ক মৌসুম। তাই অনেক দূর থেকে পাইপের সাহায্যে জমিতে সেচ দিতে ব্যস্ত এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বকারটিলা গ্রাম থেকে তোলা। ছবি: এম. রাশেদুল হক, গোয়ালন্দ

১৩ / ১৫
মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে রাজধানীর হাজারীবাগ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শতাব্দী জনকল্যাণ সমিতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচি পরিচালনা করে। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৫
পুরান ঢাকার র‌্যাংকিন স্ট্রিট ওয়ারী এলাকায় চলছে খাবার পানির তীব্র সংকট। ওয়াসার পানিতে দুর্গন্ধ থাকায় তা পানের অনুপযোগী। এলাকাবাসী অনেকটা বাধ্য হয়েই পানি কিনে পান করছেন। ছবি: মনিরুল আলম

১৫ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডে ‘মাদাম তুসো হলিউড জাদুঘরে’ সোমবার সংগীতশিল্পী টেইলর সুইফটের মোমের মূর্তি উদ্বোধন করা হয়। ছবি: এএফপি