ইউএস ওপেন টেনিসে রোমানিয়ার প্রতিদ্বন্দ্বী আলেকসান্দ্রা দুলগেরুকে পরাজিত করার পর সমর্থকদের উদ্দেশে রুশ তারকা মারিয়া শারাপোভার উড়ন্ত চুম্বন। ছবিটি বুধবার নিউইয়র্কের ইউএসটিএ বিলি জাঁ কিং ন্যাশনাল টেনিস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
ইউএস ওপেন টেনিসের নারী এককে রোমানীয় প্রতিদ্বন্দ্বী আলেকসান্দ্রাকে পরাজিত করার পর রুশ তারকা মারিয়া শারাপোভাকে শুভেচ্ছা জানাতে ভক্তদের অপেক্ষা। ছবিটি বুধবার নিউইয়র্কের ইউএসটিএ বিলি জাঁ কিং ন্যাশনাল টেনিস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
বৃষ্টির কারণে আজ পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এখন ট্রফিটার কী হবে? কারও ভাগ্যেই যখন জুটছে না, তখন ছবি তুলতে দোষ কী? ট্রফি নিয়ে ছবি তুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয় (মাঝে), ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন সামি (বাঁয়ে) ও বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: এএফপি
৪ / ১৩
দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান কিয়া মোটরস করপোরেশন বাজারে এনেছে নতুন মডেলের সরেন্টো স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ি। আজ বৃহস্পতিবার সিউলে গাড়িটির উদ্বোধন করা হয়। ছবি: রয়টার্স
৫ / ১৩
এক মোটরসাইকেলে ৩১ জনের ভারসাম্য রাখার চমক। মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য চলে এই মহড়া। ছবিটি আজ কুয়ালালামপুর থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৩
ঘরের বিধ্বস্ত দেয়ালের ফোকরে বিষণ্ন মুখে তাকিয়ে আহত এক ফিলিস্তিনি শিশু। ছবিটি বুধবার গাজার খান ইউনিস থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৩
থাইল্যান্ডে আজ থেকে শুরু হয়েছে হাতির কিংস কাপ পোলো প্রতিযোগিতা। এতে প্রতিযোগী হাতিগুলোর জন্য উপাদেয় খাবারের আয়োজন। ছবিটি রাজধানী ব্যাংককের অদূরে সামুত প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৩
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় মাছ ধরতে ব্যস্ত এক জেলে। ছবিটি আজকের। ছবি: রয়টার্স
৯ / ১৩
কান্না থামছে না ফিলিস্তিনিদের। বুধবার গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত স্বজনদের জন্য শোকাতুর ফিলিস্তিনি এক নারী ও তাঁর শিশু সন্তানেরা। ছবিটি বুধবার গাজার খান ইউনিস থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৩
শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁর দলের সমর্থকেরা। ছবি: মনিরুল আলম
১১ / ১৩
কাকডাকা ভোরে জমিতে চাষ করতে যাচ্ছেন কৃষক। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রাম থেকে তোলা হয়েছে। ছবি: সোয়েল রানা
১২ / ১৩
তিস্তার অব্যাহত ভাঙনে বাড়িঘর সরাতে ব্যস্ত এলাকার মানুষ। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবদিতর পাইকার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
চীনের জিয়াংসু প্রদেশে নানজিং ইয়ুথ অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে বর্ণিল নাচ পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি আজ নানজিং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স