ছবিতে আজ (২৮ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাজে সেজেছে ক্যালিফোর্নিয়াবাসী। আইনস্টাইন সমাবেশ করে এভাবে গিনেস বুকে নাম লেখাতে চান তাঁরা। লস অ্যাঞ্জেলসে দরিদ্র ও গৃহহীন শিশুদের একটি স্কুলে অর্থসংগ্রহের জন্য তাঁদের এই আয়োজন।

২ / ৩৪
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ছোট্ট দুই হাতে জড়িয়ে ধরেছে এক শিশু। কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী। ছবিটি আজকের। ছবি: এএফপি

৩ / ৩৪
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্রাজিল ও প্যারাগুয়ের খেলা শুরুর আগে শিশুটিকে ব্রাজিলের জার্সি পরিয়ে আনা হয়েছে। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৪ / ৩৪
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকায় আসে টাইব্রেকারের পালা। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হেরে যায় নেইমারবিহীন ব্রাজিল। ছবি: এএফপি

৫ / ৩৪
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্রাজিল ও প্যারাগুয়ের খেলা শুরুর আগে গ্যালারিতে সেলফি তুলছেন ব্রাজিলের এই সমর্থক। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ৩৪
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্যারাগুয়ে ও ব্রাজিলের খেলা শুরুর আগে গ্যালারিতে ছবি তোলার ভঙ্গিতে প্যারাগুয়ের একজন সমর্থক। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৭ / ৩৪
চিলিতে কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্যারাগুয়ে ও ব্রাজিলের খেলা শুরুর অপেক্ষা করছেন প্যারাগুয়ের এই সমর্থক। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৮ / ৩৪
ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। রাজধানীর গাউছিয়া মার্কেটে গয়না দেখছেন এক তরুণী। ছবিটি আজকের তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩৪
নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে আজ (২৮ জুন) ঢাকা সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩৪
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আজ (২৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: ফোকাস বাংলা

১১ / ৩৪
কয়েক দিনের টানা বৃষ্টিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ বিভাগের  কর্মীরা ইট দিয়ে গর্ত ভরাট করার চেষ্টা করছেন। ছবিটি আজ দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১২ / ৩৪
কুমিল্লার কার্পাই এলাকায় গতকাল শনিবার রাতে  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ট্রাকটি। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ৩৪
যশোরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, আজ সেখানে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। ছবিটি আজ দুপুরে শহরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৪ / ৩৪
বর্ষার পানি জমিতে জমেছে। সেই সঙ্গে বেড়েছে দেশি মাছের আনাগোনা। গ্রামীণ কিশোরেরা দল বেঁধে তাই জমিতে মাছ ধরতে নেমেছে। ছবিটি রোববার দুপুরে বগুড়া সদর উপজেলার কাজী নুরুইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ৩৪
বাড়ির উঠানে বসে কাঁথা সেলাইয়ে ব্যস্ত বৃদ্ধা সখিনা বেওয়া। ছবিটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মধ্যাক্যাতুলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ৩৪
কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই কৃষকেরা হাল চাষে ব্যস্ত দিনভর। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার পাঁচক্যাতুলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ৩৪
জর্ডানের রাজধানী আম্মানে গতকাল (২৭ জুন) ইফতারের সময় সেলফি তুলেন দুই নারী। স্থানীয়ভাবে রমজান মাসে সেখানে সবাই মিলে ​ইফতার করা হয়। আর এ উদ্যোগকে বলা হয় ‘চলো সবাই মিলে ইফতার করি’। ছ​বি: রয়টার্স

১৮ / ৩৪
প্রচণ্ড বন্যায় চীনের জিয়াংকসু প্রদেশের জেনেশি শহরে একটি প্রাথমিক স্কুলে আটকা পড়ে শিক্ষার্থীরা। গত শুক্র ও শনিবার প্রচণ্ড বৃষ্টিতে চীনের পূর্বাঞ্চলে আনহি ও জিয়াংকসু প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

১৯ / ৩৪
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্যাম্পাসে মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ছবি: নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয়

২০ / ৩৪
চীনের বেইজিংয়ে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকধারী শিক্ষার্থীদের মধ্যে গতকাল (২৭ জুন) সনদ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দেন ফেসবুকের প্রধান প​রিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। এরপর শিক্ষক  ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলার পোজ দেন তিনি। ছবি: রয়টার্স

২১ / ৩৪
সিলেটের কয়েকটি উপজেলায় তৈরি হয় মোড়া। বাঁশ ও বেতের তৈরি এসব মোড়ার চাহিদাও বেশ। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে মোড়া নিয়ে সিলেট নগরে বিক্রি করতে যাচ্ছেন মোড়ার কারিগর। ছবিটি রোববার সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২২ / ৩৪
কম্বোডিয়ার পিপলস পার্টির ৬৪তম বর্ষপূর্তিতে আজ ২৮ জুন। এ উপলক্ষে রাজধানী ​নমপেনে দলটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: রয়টার্স

২৩ / ৩৪
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ডিএনডি বাঁধের জলাবদ্ধতা বেড়েছে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। ময়লা পানির দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ছবিটি রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৪ / ৩৪
বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পলাশপুর এলাকায় অনেক জায়গাতেই ড্রেন না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতার পানি সরাতে এলাকাবাসী নিজ উদ্যোগে পাইপ বসানোর কাজ করছেন। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২৫ / ৩৪
এবার বর্ষা মৌসুমে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে যশোর এলাকায়। আজ রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোরে প্রায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে ডুবে গেছে শহরের বেশির ভাগ এলাকা। ছবিটি দুপুরে শহরের রেল রোড এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

২৬ / ৩৪
টানা বর্ষণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দুই ভাই রিপন হাওলাদার ও আনোয়ার হাওলাদার প্রতিদিনের মতো আজ রোববার ভোরেও কাজের সন্ধানে শহরে এসেছিলেন। ভারী বৃষ্টির কারণে দিনমজুরের কাজ না পেয়ে দুপুরে বাড়ি ফিরে যাচ্ছেন। ছবিটি ফরিদপুর শহরের মুজিব সড়ক এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৭ / ৩৪
ব্রিটেনে এক উৎ​সবের ময়দানে ছাতা মাথায় দুই বোনের দুষ্টুমি। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

২৮ / ৩৪
তিউনিসিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে ফুলের তোড়া সাজিয়ে রাখা হয়েছে ইমপেরিয়াল মারহাবা রিসোর্টের পাশে সমুদ্রসৈকতে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

২৯ / ৩৪
ব্রিটেনের সংগীত উৎ​সব গ্লাসটনবারি ফেস্টিভ্যালে সমবেতদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন দালাই লামা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

৩০ / ৩৪
চীনের সানডং প্রদেশে শেওলা-জাতীয় মাঠে খেলায় ব্যস্ত শিশুরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

৩১ / ৩৪
কালিয়াকৈর হাই-টেক পার্ক উন্নয়নে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সামিট টেকনোপলিস লিমিটেডের এক চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার ঢাকার রেডিসন হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৪
মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও রবিউল ইসলামকে সংবর্ধনা দেয় ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৩ / ৩৪
তিন ক্রিকেটারকে সংবর্ধনা দেয় ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। ছবি: ছবি: সাবিনা ইয়াসমিন

৩৪ / ৩৪
তিন ক্রিকেটারকে ক্রেস্ট, জাতীয় পতাকা ও ফুল দিয়ে অভিনন্দন জানায় ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। ছবি: ছবি: সাবিনা ইয়াসমিন