গাড়ির প্রতিযোগিতায় বাবা জিতেছেন। আনন্দে তাই দুই ছেলেমেয়ে ট্র্যাকের ইট চুম্বন করছে। তারা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিসে অনুষ্ঠিত নাসকার স্প্রিন্ট কাপ গাড়ির দৌড় প্রতিযোগিতায় জয়ী জেফ গর্ডনের সন্তান। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি
২ / ১১
নৌকায় করে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে একটি ইন্দোনেশীয় পরিবার। ছবিটি আজ জাকার্তার সুন্দা কেপালা বন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১১
শোলাকিয়ায় চলছে রঙ লাগানোর কাজ। ছবিটি গত শনিবার তোলা। ছবি: প্রথম আলো
ঈদের জামাতে শামিল তিন কসোভো মুসলিম শিশু। আজ প্রিস্টিনার সুলতান মাহমুদ ফাতিহ মসজিদে ঈদের নামাজ পড়েছে শিশুরাও। ছবি: এএফপি
৬ / ১১
গ্রীষ্মের গরমে জীবন অতিষ্ঠ। গা জুড়াতে ব্যস্ত শিশুরা। দক্ষিণ কোরিয়ার সিউলের গুয়াংওয়ামামে জেনারেল লি শুন-শিন স্ট্যাটুর নিচে ঝরনার পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে তারা। ছবি: রয়টার্স
৭ / ১১
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঈদের নামাজের পর মুসলিম নারীরা পরস্পর কুশলবিনিময় করছেন। ছবি: রয়টার্স
৮ / ১১
ঈদের সব প্রস্তুতি শেষ। এখন চলছে পতাকা টানানোর কাজ। ছবিটি ওসমান গণি রোড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
৯ / ১১
ঈদের ছুটিতে অনেক পেট্রলপাম্প বন্ধ থাকবে। তাই জ্বালানি তেলের জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন। ছবিটি আজ মেঘনা মডেল সার্ভিস সেন্টার থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১১
ঈদের সব প্রস্তুতি সম্পন্ন। এখন চলছে পতাকা টাঙানোর কাজ। ছবিটি আজ হাইকোর্টের সামনে থেকে তোলা। ছবি; মনিরুল আলম
১১ / ১১
গ্লাসকোতে কমনওয়েলথ গেমসের খেলা দেখার বিশেষ মুহূর্তে হাস্যোজ্জ্বল ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিন (মাঝে), তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম (ডানে) ও দেবর প্রিন্স হ্যারি (বামে)। ছবি: রয়টার্স