জাপানের রাজধানী টোকিওর একটি শপিং মলের সামনে সাজিয়ে রাখা হয়েছে শিশুদের প্রিয় কার্টুন চরিত্র ডোরেমন। তা দেখে আকৃষ্ট দুই শিশু। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
২ / ২১
গাছ ভরে গেছে কাঁঠালে। ছবিটি ঠাকুরগাঁও থেকে সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ২১
নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে প্রার্থনা করছেন এক নারী। নেপালের সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ পবিত্র মাস। এই মাসকে তাঁরা বলেন ‘শ্রাবণ সম্ভার’। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
৪ / ২১
প্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের কোলে ‘আলাদিনের চেরাগ’ দেখে আর থাকতে পারেনি শিশুটি। একটু ধরেই দেখছে। ছবিটি সোমবার জাপানের রাজধানী টোকিওর একটি শপিং মলের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২১
তিন মাসের বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ করে দেওয়া গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সোয়ান গার্মেন্টসের কর্মীরা সমাবেশ ও বিক্ষোভ করেন। ছবি: সাইফুল ইসলাম
৬ / ২১
রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস রোডে প্রায় তিন মাস আগে পঃনিষ্কাশন পাইপ স্থাপনের কাজ শুরু করে ওয়াসা কর্তৃপক্ষ। মাঝপথে থেমে যায় কাজ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ২১
পুরান ঢাকার ইংলিশ রোড সংলগ্ন পাবলিক পার্কের পাঁচিল নির্মাণের কাজ চলছে। ছবিটি আজকের। এটি দীর্ঘ সময় ধরে দখলে ছিল। পার্কটি দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছবি: আবদুস সালাম
৮ / ২১
ভরা বর্ষায় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনে পানি সেচ দিয়ে আমনের চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ (২৮ জুলাই) দুপুরে বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমূল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ২১
ছোট্ট শিখা। নিজেই বেলুনে হাওয়া ভরে ট্রাফিক সিগনালে ঘুরে ঘুরে তা বিক্রি করে। বেলুন বিক্রির টাকায় চলে তাদের সংসার। ছবিটি আজ মঙ্গলবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১০ / ২১
নিজের বসতি থেকে বিচ্যুত হওয়ার পর এই আফগান নারীর ঠাঁই হয়েছে হেরাত প্রদেশের এক অস্থায়ী আশ্রয় শিবিরে। পানি নিয়ে সেই অস্থায়ী আস্তানায় ফিরছেন তিনি। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
১১ / ২১
হংকংয়ের একটি পার্কে পান্ডা জিয়া জিয়ার বসতি। পান্ডাটির বয়স এবার ৩৭ বছর হলো। ওই পার্কের কাছেই একটি দোকানে পান্ডার আদলে তৈরি নানা জিনিস বিক্রি করা হয়। ছবি: এএফপি
১২ / ২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাগান থেকে আঙুর তোলায় ব্যস্ত এক খামারকর্মী। ছবি: রয়টার্স
১৩ / ২১
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গুলির খোসা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিকৃতি তৈরি করেছেন ইউক্রেনের শিল্পী দারিয়া মার্কেনকো। প্রতিবাদী এই শিল্পকর্মের নাম দিয়েছেন, ‘যুদ্ধের মুখ’। ছবি: রয়টার্স
১৪ / ২১
পাট কাটার মৌসুম শুরু হয়েছে। জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোয় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ২১
সিলেটে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের বিচারের দাবিতে তার বাড়ি বাদেয়ালী গ্রামে আজ মানববন্ধন ও শিশু সমাবেশ করে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৬ / ২১
সিলেট সদর উপজেলার অনন্তপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ফুটপাথে উঠে যায়। এতে চালকের সহকারী গুরুতর আহত হন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৭ / ২১
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দারা প্রতি বছরই ভূমিধসে প্রাণ হারাচ্ছে। এ বছরও আমিন কলোনিতে তিন শিশুর মৃত্যুর পর বাসিন্দাদের উচ্ছেদ করা হলেও নগরের বাংলা বাজার এলাকায় বাংলাদেশ ব্যাংক পাহাড়ে এখনো শত শত মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৮ / ২১
বরিশাল সদরের চরাইচা, রানীরহাট, সাহেবের হাটসহ বিভিন্ন এলাকা থেকে গাব আসছে চরকাউয়া ইউনিয়নে। কীর্তনখোলা নদীতে ধোয়ার কাজ করছেন শ্রমিকেরা। পাইকারিভাবে এক ঝুড়ি হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: সাইয়ান, বরিশাল
১৯ / ২১
ভারতের পুনের সমুদ্র সৈকতে সদ্যপ্রয়াত সাবেক ভারতীয় প্রেসিডেন্ট এ পি জে আবুল কালামকে নিয়ে তৈরি বালুর মূর্তি। সুদর্শন পটনায়েক নামে একজন শিল্পী এটি তৈরি করেন। ছবি: এএফপি
২০ / ২১
পাট রোদে শুকানোর কাজে ব্যস্ত এক কিষানি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২১ / ২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ছবি-সাইফুল ইসলাম