যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নেব্রাসকা কর্নহাস্কারস ও ইউএসসি ট্রজানসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি শনিবার সান দিয়েগোর কুয়ালকম স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
মালয়েশিয়ার কোটা ভারু এলাকার পুরো রাস্তা ডুবে আছে বন্যার পানিতে। এই জলমগ্ন রাস্তায় সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে গন্তব্যের দিকে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি আজ মালয়েশিয়ার কোটা ভারু এলাকা থেকে তোলা। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ছবি: এএফপি
৩ / ১৩
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে গত রাত থেকে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। এতে রাস্তাঘাট সব তুষারের স্তূপে ঢাকা পড়ে যাচ্ছে। রাতে তুষারপাতের সময় কোনো রকমে রাস্তা দেখে এগিয়ে চলছে দোতলা একটি বাস। ছবিটি শনিবার রাতে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
আলবেনিয়াতে শুরু হয়েছে তুষারপাত। তুষারে ঢাকা পড়ে যাচ্ছে গোলাপ ফুলের কুঁড়ি। ছবিটি শনিবার আলবেনিয়ার করকা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
গ্রিসে শনিবার অনুষ্ঠিত হয়েছে চতুর্থ সান্তা ক্লজ দৌড় উৎসব। এই উৎসবে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী সান্তা ক্লজের অনুরূপ পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নেয়। ছবিটি ক্রিট দ্বীপের চানিয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৩
রংপুরে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা শুরু হয়েছে। আজ কনকনে শীতের সকালে নগরের উত্তম বানিয়াপাড়ার শিশুরত্ন কিন্ডারগার্টেন স্কুলে ফল হাতে পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১৩
মালয়েশিয়ার কোটা ভারু এলাকার পুরো রাস্তা ডুবে আছে বন্যার পানিতে। এই জলমগ্ন রাস্তায় নিজের পোষা বিড়ালটিকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছেন এই নারী। ছবিটি আজ মালয়েশিয়ার কোটা ভারু এলাকা থেকে তোলা। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ছবি: এএফপি
৮ / ১৩
ঘন কুয়াশায় ঢেকে আছে চট্টগ্রাম নগর। এই কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যেই খালি পায়ে খেলায় মেতে উঠেছে এই দুই দুরন্ত শিশু। ছবিটি আজ চট্টগ্রাম নগরের সিআরবি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৩
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে দ্য সিটি ব্যাংক লিমিটেডের পক্ষে পরিচালক সোহেল আর কে হোসেন তিন হাজার কম্বল প্রদান করেন। প্রথম আলো ট্রাস্টের পক্ষে তা গ্রহণ করেন সম্পাদক মতিউর রহমান। ছবি: জাহিদুল করিম
১০ / ১৩
এ বছর শীত-গরমের প্রবাহে ক্ষীরার ফলন ভালো হয়নি। কৃষকেরা জানায় প্রতি কেজি ক্ষীরা পাইকারিভাবে বিক্রি হচ্ছে ৭-৮ টাকা দরে। ছবিটি দাউদকান্দি উপজেলার ভিটমান গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১১ / ১৩
বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে রোববার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে শিক্ষার্থীরা দুহাত তুলে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে। ছবি: সোয়েল রানা, বগুড়া
চীনের ‘রোল মডেল’ অনুসরণ করবে বাংলাদেশ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছবি: ফোকাস বাংলা