ছবিতে আজ (২৮ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে (ধন্যবাদ দিবস) উপলক্ষে নিউইয়র্ক সিটির রাজপথে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আট হাজারের বেশি লোক এতে অংশ নেয়। ছবি: এ এফপি

২ / ১৩
করাচিতে তিন দিনব্যাপী ফ্যাশন উইকের শেষ দিন বৃহস্পতিবার রানওয়েতে নকশাকার মাহিন করিমের নকশা করা পোশাকে একজন মডেল। ছবি: এএফপি

৩ / ১৩
যুক্তরাষ্ট্রে ধন্যবাদ দিবস উপলক্ষে ফিলাডেলফিয়া ইগলস ও ডালাস কাউবয়েসের মধ্যে রাগবি খেলার প্রথমার্ধে গান গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন সংগীত তারকা পিটবুল ও নে-ইয়ো। ছবিটি বৃহস্পতিবার টেক্সাসে আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
যুক্তরাষ্ট্রে ধন্যবাদ দিবস উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় বাদক দলের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি বৃহস্পতিবার কাঠমান্ডুর সিটি হল থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
ঘাসের ডগায় মুক্তোদানার মতো শোভা পাচ্ছে শিশিরবিন্দু। ছবিটি আজ গাজীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৩
শীতের ভোরে খেজুরের রসের মজাই আলাদা। তাই এখন গাছ চেঁছে রসের হাঁড়ি বসাতে ব্যস্ত গাছিরা। ছবিটি আজ পিরোজপুর জেলার কাউখালী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৩
জাপানের ওসাকাতে আজ এনএইচকে ট্রফি আইএসইউ প্রিক্স স্কেটিং প্রতিযোগিতার বরফ-নৃত্য পর্বে চীনের ইয়ু জিয়াওইয়ু ও জিন ইয়াংয়ের যৌথ পরিবেশনা। ছবি: এএফপি

৯ / ১৩
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাজারে আজ বিক্রির জন্য রাখা হয়েছে প্রচলিত জলখাবারের উপকরণ। ছবি: এএফপি

১০ / ১৩
চীনা দং নৃগোষ্ঠীর মেয়েরা তাদের একটি উৎসবের ভোজের জন্য খাবার সাজিয়ে রাখছে। ছবিটি আজ গুইঝাউ প্রদেশের কংজিয়াং থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৩
ফরিদপুর সদরের মদনখালী এলাকায় কুমার নদের পানি কমে গেছে। তাই ছোট নৌকা নিয়ে মাছ ধরছেন শৌখিন মাছ শিকারিরা। ছবিটি আজকের। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ১৩
স্কুলছাত্রী ফারজানা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকার বাসিন্দারা মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা এ সময় সড়কে অগ্নিসংযোগ করেন। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৩
অবিলম্বে সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা ও ফাঁসে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া