বিশাল ডানা মেলে নামছে একটি পেলিক্যান। ছবিটি শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেনস থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে কয়েকটি ছানা নিয়ে এক রাজহংসীর বিচরণ। গত বৃহস্পতিবার তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
৩ / ১৩
যুক্তরাষ্ট্রে শিকাগো বুলস ও মিনেসোটা টিম্বারওলভসের মধ্যে হ্যান্ডবল খেলার বিরতিতে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি শুক্রবার শিকাগোর ইউনাইটেড সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
সিরাজগঞ্জের সদর উপজেলার যমুনার তীরবর্তী হার্ডপয়েন্ট এলাকায় সব সময় দর্শনার্থীদের ভিড় লেগে থাকত। কিন্তু টানা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় দশনার্থীর সংখ্যা কমে গেছে। এ কারণে আজম মিয়ার মতো যমুনাপাড়ের শ্যালো ইঞ্জিনচালিত অর্ধশতাধিক নৌকার মালিক বেকার হয়ে পড়েছেন। ছবিটি আজ শনিবার সকালে তোলা। তানভীর আহমেদ, সিরাজগঞ্জ
৫ / ১৩
২২ ফেব্রুয়ারির স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়। ছবিটি ফরিদপুরের ঈশান বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৬ / ১৩
মাঠ থেকে আলু তুলে সংরক্ষণের জন্য ভ্যানে করে হিমাগারে পাঠাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ শনিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১৩
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালে নাশকতার ছবি প্রদর্শন ও আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। দর্শনার্থীরা ঘুরে ঘুরে এই চিত্র প্রদর্শনী দেখেন। ছবিটি আজ শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
৮ / ১৩
বগুড়ার কাহালু উপজেলায় এবার সরিষার ভালো ফলন হয়েছে। মাঠ থেকে সরিষা নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। ছবিটি আজ শনিবার উপজেলার মাগুরাগাড়ি মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৩
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আয়োজক ও অতিথিরা। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৩
অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ শনিবার। শেষ দিনে মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থী ও বইপ্রেমীদের ভিড়। তোলা। ছবি: জাহিদুল করিম
১১ / ১৩
লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে অমর একুশে গ্রন্থমেলার প্রকাশকেরা আজ বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত স্টলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৩
লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে আজ গণজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে। পরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বালন করে তাঁকে শ্রদ্ধা জানায়। ছবিটি শাহবাগ থেকে তোলা । ছবি: মনিরুল আলম
১৩ / ১৩
অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন আজ। মেলায় আসা অনেকে প্রিয় লেখকের বই কেনেন। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম