ছবিতে আজ ( ২৮ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
গরম থেকে রেহাই পেতে কায়রোর নীল নদে ঝাঁপ দিচ্ছে মিসরের দুরন্ত ছেলেরা। ছবিটি বুধবারের। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি: রয়টার্স

২ / ১৪
প্রচণ্ড গরমে শীতল হতে নীল নদে ঝাঁপ। তাই বলে দুষ্টুমি থেমে নেই। ছোটটিকে কাঁধে নিয়েই পানিতে লাফিয়ে পড়ছে বড়টি। ছবিটি বুধবার মিসরের কায়রোর একটি এলাকা থেকে তোলা। সেখানে তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি: রয়টার্স

৩ / ১৪
তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী ইজিয়ান সাগর উপকূলে গতকাল বুধবার উদ্ধার করা হয় অভিবাসন-প্রত্যাশী এই আফগান পরিবারটিকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটি ডিঙি নৌকায় করে ৩০ জনেরও বেশি অভিবাসন-প্রত্যাশী গ্রিসের দিকে যাচ্ছিলেন। ছবি: রয়টার্স

৪ / ১৪
দাবদাহে পুড়ছে গাজা। এরমধ্যেও থেমে নেই জীবনের ছন্দ। শিক কাবাব তৈরি করছেন এক ফিলিস্তিনি কাবাব-বিক্রেতা। ভূমধ্যসাগরের তির থেকে তোলা ছবি। বুধবার সেখানে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ছবি: এএফপি

৫ / ১৪
মেঘলা আকাশে বিজলির রুপালি রেখা। ছবিটি বুধবার কলম্বিয়ার ক্যালি শহর থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৪
মুম্বাইয়ে বুধবার মুক্তিপ্রতীক্ষিত হিন্দি ছবি ‘এবিসিডি ২ ’-এর প্রচার অনুষ্ঠানে বলিউড তারকা বরুণ ধাওয়ান (বামে) ও শ্রদ্ধা কাপুর। ছবি: এএফপি

৭ / ১৪
বৈদ্যুতিক তারের খুঁটিতে ইন্টারনেট, ডিস, টেলিফোন ও জেনারেটরের তারের জটলা। যেকোনো সময় ঘটে যেতে পারে পারে দুর্ঘটনা। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ২ নম্বর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৪
গরমে টিকতে না পেরে পানিতে নেমেছে ওরা। মনের সুখে করছে ঝাঁপাঝাঁপি। ছবিটি আজ নারায়ণগঞ্জের বকতবলি নতুন ফেরিঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৪
রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৪
গ্রামাঞ্চলে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। ধান রাখার জন্য এসব ডোলের চাহিদা বেশ। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চার হাজীগঞ্জ বাজারে বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা ডোল কিনতে দরদাম করছেন। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১১ / ১৪
এক স্থান থেকে অন্য স্থানে আম-লিচু পাঠানোর জন্য এসব খাঁচার চাহিদা বেড়ে যায়। রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে বিক্রির জন্য ভ্যানে করে শহরে আনা হচ্ছে খাঁচা। রংপুর মেডিকেল মোড় থেকে বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা হয়েছে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ১৪
পাকতে শুরু করেছে জাম। রসালো পাকা জাম ডালে বসে খাচ্ছে পাখি। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর বন্দর এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৩ / ১৪
ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে ধানমন্ডির কলাবাগান মাঠে। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ১৪
বুধবার রাজধানীর সুন্দরবন হোটেলের পাশে ভবন নির্মাণের জন্য তৈরি গর্তে ধসে পড়ে পাশের গলি ও রাস্তার কিছু অংশ। ঝুঁকি এড়াতে ধসে যাওয়া স্থানে ফেলা হচ্ছে বালু। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম