অস্ট্রেলীয় জিওগ্রাফিক সোসাইটির দেওয়া ‘বর্ষসেরা তরুণ সংরক্ষণবিদ’-এর পদক হাতে বিনডি আরউইন (ডানে)। সঙ্গে মা টেরি আরউইন। বিনডি ‘কুমির শিকারি’ বলে পরিচিত প্রয়াত বন্যপ্রাণী সংরক্ষণবিদ স্টিভ আরউইনের মেয়ে। ছবিটি আজ সিডনি থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৫
ঘরের দুয়ারে বানের পানি। বাড়ির চারদিকে কুচুরিপানা। এভাবে কাটছে জলবন্দী জীবন। ছবিটি মঙ্গলবার নাইজেরিয়ার লাগোস শহরের লাগোস লেগুন এলাকা থেকে তোলা।ছবি: রয়টার্স
৩ / ১৫
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রংপুর শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি চলছে তল্লাশি। ছবিটি সকালে নগরের কাঁচাবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৪ / ১৫
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রংপুর শহরে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। ছবিটি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৫ / ১৫
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছবিটি সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: মনিরুল আলম
৬ / ১৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকায় কাটাখালী-রাজবাড়ী খানখানাপুর সড়কের সেতুটির ঢালাইয়ের ইট-সিমেন্ট ও পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলছে ছোটখাটো হালকা যান। ছবিটি আজ সকালে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
৭ / ১৫
জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন বলিউড তারকা আমির খান (বাঁয়ে)। পাশে পরিচালক ভিজক কৃষ্ণা। টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল উপলক্ষে তাঁরা টোকিও গেছেন। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি
৮ / ১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এলটন জন এইডস ফাউন্ডেশন আয়োজিত ১৩তম বার্ষিক অ্যান এনডিউরিং ভিশন বেনিফিট অনুষ্ঠানে অভিনেত্রী ব্রুক শিল্ডস। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৯ / ১৫
মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে আজ সকালে রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। ছবিটি সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১৫
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ফ্যাশন উইকে বাহারি পোশাক প্রদর্শন করছেন মডেলরা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
১১ / ১৫
জাপানের রাজধানী টোকিওর একটি দোকানে হ্যালো কিটি পুতুলের সঙ্গে ছবি তুলছেন এক নারী। গত ১৭ অক্টোবর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
১২ / ১৫
নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বুধবার রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। ফেরার সময় কোর্ট স্টেশন এলাকায় কর্মীদের ধাওয়া দেয় কর্তব্যরত পুলিশ। ছবিটি বেলা দুইটায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবিটি আজ বুধবার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৫ / ১৫
বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ফোরামের উদ্যোগে অক্টোবর মাসজুড়ে চলছে স্তন ক্যানসার রোধে সচেতনতামূলক কর্মসূচি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রথম আলো