ছবিতে আজ (২৯ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
দুরন্ত ঢেউয়ের ঝুঁটিতে পাখির ডানা মেলার ভঙ্গিতে লাফিয়ে পড়ছেন সাহসী এক সার্ফার। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবু লেগুন স্টেট বিচ থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৬
যুক্তরাষ্ট্রে পেশাদার রাগবি লিগের ম্যাচে চিয়ারলিডাররা। ছবিটি বৃহস্পতিবার টেক্সাসের এনআরজি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
ডাইভ দিয়ে আগুনের বাধা পার হচ্ছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর দুই সদস্য। ছবিটি বৃহস্পতিবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৬
বরফঢাকা এই সুউচ্চ পর্বতের মৃত্যুফাঁদসম গভীর খাদ পার হতে মইয়ের প্রান্তে এক পর্বতারোহী। নেপালের মাউন্ট এভারেস্টের খাম্বু হিমপ্রপাত থেকে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৫ / ১৬
বিশ্ব তারকারা এখন মাথায় বরফজল ঢেলে চ্যালেঞ্জ ছোড়ার প্রতিযোগিতায় মেতেছেন।  যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থকেরা বেছে নিয়েছেন ব্যতিক্রমী আয়োজন।  মাথায় নোংরা আবর্জনার স্তূপ ঢেলে ‘রাবল বাকেট চ্যালেঞ্জ’ ছুড়ে দিচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
হলিউডের জনপ্রিয় তারকা জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি গত শনিবার ফ্রান্সে বিয়ে করেন। এ উপলক্ষে আজ অস্ট্রেলিয়ার মাদাম তুসো জাদুঘরে বিয়ের কেকসহ এই তারকা জুটির মোমের মূর্তি উন্মোচন করা হয়। ছবি: রয়টার্স

৭ / ১৬
যুক্তরাষ্ট্রে ডেনভার ব্রঙ্কোসের বিপক্ষে পেশাদার রাগবি লিগের ম্যাচে ডালাস কাউবয়েসের এক চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৬
‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ এর ড্রোন প্রদর্শনী

৯ / ১৬
কলার মোচা ধরে ভেতর থেকে ছোট ছোট কলা খাচ্ছে এই কাঠবিড়ালিটি। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের তারেং পর্যটনকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১০ / ১৬
নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে। ছবিটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১১ / ১৬
কুমিল্লার গোমতী নদীর চরে শীতকালীন সবজি মুলার আগাম চাষ হয়েছে। এখন প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। জেলার বুড়িচং উপজেলার ভামতী এলাকায় আজ ট্রাকে মুলা বোঝাইয়ে ব্যস্ত এই শ্রমিক। ছবি: এম সাদেক, কুমিল্লা

১২ / ১৬
সিরাজগঞ্জের কাজীপুরের বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন মেঘাই রিং বাঁধের ৩০ মিটার অংশ ভেঙে শুক্রবার সকালে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। মালামাল নিয়ে বাড়ি থেকে বের আসছে গ্রামবাসী। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ

১৩ / ১৬
মুখ পোড়া এই হনুমানটিকে কয়েক দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কোনো কোনো সময় খাবারের সন্ধানে গাছের ডাল থেকে নেমে পড়ছে লোকালয়ে। ছবিটি শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুর বান্ধবপল্লি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৪ / ১৬
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর প্রবল পানির তোড়ে বাঁধ ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ১৬
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকার ২০টি দোকান ও ছয়টি বাড়ি শুক্রবার দুপুরে আগুনে পুড়ে যায়। এতে কয়েকজন আহত হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৬ / ১৬
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রহদহ এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৪০০ মিটার অংশ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে প্রায় লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যাকবলিত মানুষ। ছবিটি শুক্রবার সকালে উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া