ছবিতে আজ (২৯ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
প্রলয়ঙ্করী ভূমিকম্পের আঘাতে চারপাশে কেবল ধ্বংসস্তূপ। এরই মধ্যে দাঁড়িয়ে অসহায় দুই নারী। ছবিটি মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে ভক্তপুর থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৯
রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টারমিনালের সামনে আজ বালুবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত একজনকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি: শহীদুল ইসলাম

৩ / ১৯
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে ধসে পড়া বাড়িঘরের নিচে এখনো কেউ আছে কি না, তা খুঁজে দেখছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা। নেপালকে সহায়তা করতে এরই মধ্যে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

৪ / ১৯
কাঠমান্ডুর কাছে ভক্তপুরে ধ্বংসস্তূপের ভেতরে দিয়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা। মঙ্গলবার তোলা ছবিটি সরবরাহ করেছে রেড ক্রস। ছবি: রয়টার্স

৫ / ১৯
হোয়াইট হাউসে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিতে আবে অনুপস্থিত। ছবি: রয়টার্স

৬ / ১৯
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গ্রেট ফলস শহরের গ্রেট ফলস এলিমেন্টারি স্কুল পরিদর্শনে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ও মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।  এ সময় তাঁরা স্কুলের শিশুদের সঙ্গে ছবি তোলেন। ছবি: রয়টার্স

৭ / ১৯
ভূমিকম্পে এভারেস্টে তুষারধসের ঘটনায় বেস ক্যাম্পে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। এরমধ্যে কিছু লাশ তাঁবুর উপকরণ দিয়ে ঢেকে রাখা হয়। ২৬ এপ্রিল তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৮ / ১৯
মুম্বাইয়ে নিজের অভিনীত ‘পিকু’ ছবির প্রচার অনুষ্ঠানে এক ফাঁকে দীপিকা পাড়ুকোন। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৯ / ১৯
দেখতে অবিকল মানুষের মতো। নাম ইয়াংইয়াং। আসলে সে মানুষ নয়, মানবরূপী রোবট। আজ সকালে চীনের বেইজিংয়ে গ্লোবাল মোবাইল ইন্টারনেট কনফারেন্সে এই হিউম্যানয়েড রোবটের মুখের অভিব্যক্তি প্রদর্শন করা হয়। ছবি: রয়টার্স

১০ / ১৯
সবুজ পাতার মাঝে অনন্য শোভা লিচুর লালিমা। ছবিটি রাজশাহীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১১ / ১৯
রাজধানীর খিলগাঁও বাজারে চালের বস্তা টেনে হানিফের জীবন চলে। আজ তিনি চালের বস্তা না টেনে সিটি করপোরেশনের নির্বাচনে লড়া বিভিন্ন প্রার্থীর পোস্টার সংগ্রহ করছেন। প্রতি কেজি পোস্টার ১০ টাকা দরে বিক্রি করবেন বলে জানান তিনি। ছবিটি আজ খিলগাঁও বাজারের রেলগেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ১৯
কয়েক দিনের বৃষ্টিতে হাওর-বাঁওড়-খাল-বিল পানিতে ভরে উঠেছে। অনেকেই বাঁশের তৈরি ফাঁদ ঘুণি নিয়ে মাছ শিকারে নেমেছেন। ঘুণিতে চান্দা, চিংড়ি, পুঁটিসহ ধরা পড়ে নানা প্রজাতির দেশীয় মাছ। ছবিটি বুধবার যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের বুকভড়া বাঁওড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ১৯
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে আসা নির্বাচনী সামগ্রীগুলো নির্বাচন কমিশন কার্যালয়ের গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৯
বৈশাখেই আসতে শুরু করেছে কাঁঠাল। দূর গ্রাম থেকে বিক্রির জন্য কাঁঠাল নিয়ে এসেছেন বিক্রেতারা। ছবিটি রাঙামাটি শহরের বনরূপা সমতা বাজার ঘাট থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৫ / ১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী কাউন্সিলর প্রার্থীরা জড়ো হন মহানগর নাট্যমঞ্চে। ছবি: মনিরুল আলম

১৬ / ১৯
ঢাকা মহানগর নাট্যমঞ্চে আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ছবি: মনিরুল আলম

১৭ / ১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: মনিরুল আলম

১৮ / ১৯
গরমে রাজধানীতে তরমুজ ও ডাবের বিক্রি বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে আসছে এসব ফল। ছবিটি আজ নগরের বাদামতলী এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৯ / ১৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংবাদ সম্মেলনে কথা বলেন সাঈদ খোকন। ছবি: হাসান রাজা