ছবিতে আজ (২৯ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে রোববার আলটিমেট আইকন অ্যাওয়ার্ডের পুরস্কার নিতে মঞ্চে সংগীত তারকা জ্যানেট জ্যাকসন। ছবি: রয়টার্স

২ / ২৩
প্রচণ্ড গরমে শীতল হতে শিশু সন্তানকে নিয়ে নদীতে নেমেছেন মা। ছবিটি রোববার মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকা সিওদাদ হুয়ারেজ থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে পুরোনো সব রেলপথ চালু করার দাবি উঠেছে বহু দিন ধরেই। ছবিটি পশ্চিমবঙ্গের চেংড়্যাবান্ধা স্টেশন থেকে তোলা। কাছেই বাংলাদেশের বুড়িমারি। ছবি: ভাস্কর মুখার্জি

৪ / ২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদকক্ষে আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৩
পুরান ঢাকার লালবাগ কেল্লার পশ্চিমাংশে ভবন নির্মাণকাজ হাইকোর্টের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। এই নির্দেশনার করা জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে একটি কাগজ সাঁটানো হয়েছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

৬ / ২৩
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর আরোপিত ১০% ভ্যাট প্রত্যাহারের দাবিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশ তাদের থামিয়ে দেয়। ছবি: সাজিদ হোসেন

৭ / ২৩
বর্ষায় খাল-বিলে চলে মাছ ধরা। এ সময় বেড়ে যায় জালের চাহিদাও। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় নতুন জাল বিক্রির জন্য এভাবেই সাজিয়ে রেখেছেন  এক বিক্রেতা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ২৩
নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরের এলাকার জলাবদ্ধতার পানি সরাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ছবিটি সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

৯ / ২৩
রংপুর নগরের পুলিশ হলে আজ সোমবার থেকে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার উদ্যোগে সাত দিনব্যাপী ঈদ মেলা শুরু হয়েছে। মেলায় হাতে তৈরি পোশাক, অলংকার, ঘর সাজানোর উপকরণসহ নানা জিনিস পাওয়া যাচ্ছে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ২৩
বাজারে উঠেছে লটকন। প্রতি কেজি লটকন ফল ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকার এসকে ভবনের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৩
রাজশাহী শিশু হাসপাতালের সামনের সড়কের দৃশ্য এটি। শহরের বিভিন্ন জায়গার বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। এই সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীদের নাকে কাপড় চাপা দিয়ে চলাচল করতে হয়। ছবিটি আজ (২৯ জুন) বেলা ১১টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম

১২ / ২৩
বেঙ্গালুরু ​থেকে ব্যাংককে সরাসরি ফ্লাইট চালু করছে থাই এয়ার এশিয়া। এ উপলক্ষে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে অংশ নেন থাইল্যান্ডের নৃত্যশিল্পীরা। উদ্বোধনী উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ মূল্য ছাড়। প্রতি টিকিটের (যাওয়া অথবা আসা) দাম ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ রুপি। ছবি: রয়টার্স

১৩ / ২৩
আগামী ৫ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। তাই নিজেদের তৈরি করে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, সাব্বির ও মাহমুদউল্লাহ। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৩
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যানজট এড়াতে অনেকে ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালান। ছবিটি সোমবার ঢাকার বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ২৩
রাজধানীতে ৭০ হাজারেরও বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। বিশেষজ্ঞদের মতে,  ভূমিকম্প হলে এ শহর ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু ঢাকাকে ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেই। ছবিটি আজ সোমবার মতিঝিল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
কৃষকেরা অসময়ে অতিরিক্ত ফসল হিসেবে চাষ করছেন তরমুজ। ছবিটি রাজশাহী গোদাগাড়ী উপজেলার চৈতালীপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২৩
গাইবান্ধা শহরের হোটেল আর রহমান কমিউনিটি সেন্টার মিলনায়তনে সোমবার আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার সদস্যরা। ছবি: প্রথম আলো

১৮ / ২৩
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে সোমবার ইফতারের আগে যানজটে বেশ কিছুক্ষণ আটকে ছিল। এক ইফতার অনুষ্ঠানে যোগ দিতে তিনি লেডিস ক্লাবে যাচ্ছিলেন। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
বৃক্ষমেলা ঘুরে দেখছেন দর্শক। শেরেবাংলা নগরে মাসব্যাপী চলছে এই বৃক্ষমেলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৩
ঈদ সামনে রেখে ঢাকার বিপণিবিতানগুলোতে চলছে কেনাকাটা। ছবিটি সোমবার ঢাকার নিউমার্কেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৩
ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। ছবিটি সোমবার নিউমার্কেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সোমবার মুক্তি পেয়েছেন। তিনি কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া পাওয়ার পর আবদুল লতিফ সিদ্দিকী। ছবি: প্রথম আলো

২৩ / ২৩
বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে নৌ বাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ছবি: ফোকাস বাংলা