নয়াদিল্লির একটি সরকারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন ভারতীয় মুসল্লিরা। ছবি: এএফপি
৪ / ১২
মুম্বাইয়ে আজ বান্দ্রা রেল স্টেশনের বাইরে ঈদুল ফিতরের জামাত। ছবি: এএফপি
৫ / ১২
একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনি দুই নাগরিকের আক্ষেপ। গাজা শহরে আজ ইসরায়েলি বিমান হামলায় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইসরায়েল প্রস্তুত বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সেনাবাহিনী গাজার লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। ছবি: রয়টার্স
৬ / ১২
পাকিস্তানের ইসলামাবাদে আজ ঈদুল ফিতরের নামাজ শেষে দুই মুসল্লির কোলাকুলি। ছবি: এএফপি
৭ / ১২
আজ সকালে কয়েক দফা ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ধোঁয়া বেরোচ্ছে গাজা বন্দরের একটি ভবন থেকে। ছবি: এএফপি
৮ / ১২
চীনের সাংহাইয়ের হুজি মসজিদে ঈদের নামাজ শেষে কাবাবের দোকানে মুসল্লিদের ভিড়। ছবি: এএফপি
৯ / ১২
মেহেদি-রাঙা হাতে ঈদের মোনাজাত করছেন একজন ভারতীয় মুসলিম। ছবিটি আজ বেঙ্গালুরু থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১২
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, দলের নেতা-কর্মী ও নাগরিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন খালেদা জিয়া।ছবি: ফোকাস বাংলা
১১ / ১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গণভবনে বিচারপতি, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা
১২ / ১২
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মঙ্গলবার উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকদের সঙ্গে বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ছবি: ফোকাস বাংলা