ছবিতে আজ (২৯ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
দেখে মনে হয় যেন আকাশ থেকে পতন। আসলে এই তরুণ অনেক উঁচু থেকে ঝাঁপ দিলেও নিচে রয়েছে বাতাস ভরা নিরাপদ কুশন। কাজেই ভয় নেই। ছবিটি মঙ্গলবার রাশিয়ার কাজান থেকে তোলা। সেখানে চলছে অ্যাকুয়াটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা। ছবি: রয়টার্স

২ / ২৭
পলিব্যাগে বেছে বেছে লাল টমেটো ভরছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইচ্ছুক সাবেক এই ফার্স্টলেডি মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে একটি খামার পরিদর্শনে যান। ছবি: রয়টার্স

৩ / ২৭
ফেনীর দাগনভূঞা উপজেলায় মঙ্গলবার এক মৎস্যজীবীর জালে ১৩ কেজি ওজনের এই মাগুর মাছটি ধরা পড়ে। পরে এটি পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৭
এ গাছ থেকে ও গাছে তিড়িংবিড়িং। সকালের সোনালি রোদে লজ্জাবতী গাছের ডালে বসে আছে একটি ফড়িং। ছবিটি আজ বুধবার সিলেট সদর উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৫ / ২৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বডি বাই ভিক্টোরিয়া’ শীর্ষক একটি প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিক্টোরিয়া’স সিক্রেট ‘অ্যাঞ্জেলস’-এর মডেলরা। ছবিটি মঙ্গলবার নিউইয়র্কের টাইমস স্কয়ার থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৭
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজরাই গ্রামের জমির উদ্দিন নিজের খেতের মিষ্টিকুমড়া, কচুর লতি ও শাক তুলে সিলেট নগরে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। বিক্রি শেষে বাড়ির দরকারি জিনিস কিনে ফিরবেন। ছবিটি বুধবার সকাল নয়টায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস মহাসড়ক থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ২৭
আমন ধানের চারা রোপণ ও জমি প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিলেটের সদর উপজেলার অনন্তপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ২৭
সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার এলাকা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় আছে। টানা বৃষ্টিতে আরও বেহাল দশা। সংস্কারের নামে ইট-পাথর ফেললেও তা সরে যাচ্ছে দ্রুতই। ঝুঁকি নিয়ে চলছে যানবাহনগুলো। ছবিটি আজ বুধবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ২৭
ফরিদপুরে পাট কাটার মৌসুম চলছে। পাট কেটে এখন বর্ষার পানিতে জাগ দিতে কৃষকেরা রাস্তার পাশে স্তূপ করছেন। সামনের ৫ থেকে ৭ দিনে পাতা ঝরে পড়লে কুমার নদের পানিতে জাগ দেওয়া হবে। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদরের বাখুন্ডা পূর্বপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১০ / ২৭
সরকারি কর্মীদের মাথায় হাত আবার কারও মাথায় বালিশ। এটি আসলে ভূমিকম্প হলে ​কী করতে তারই মহড়া। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাসে সিটির সিটি হলে আয়োজন করা হয় ভূমিকম্প মোকাবিলার মহড়া। এ মহড়ার আয়োজন করে স্থানীয় সরকার।  ছবি: রয়টার্স

১১ / ২৭
কলম্বিয়ার মেদেলিন শহরে আয়োজন করা হয়েছে কলম্বিয়ামোদা ফ্যাশন ইভেন্ট। সেখানে গতকাল ২৮ জুলাই ফালাবেলার ​নকশা করা পোশাকে রানওয়েতে হাঁটছেন মিস ইউনিভার্স ২০১৪ পাউলিনা ভেগে। ছবি: রয়টার্স

১২ / ২৭
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের ৬১তম জন্মদিন ছিল গতকাল ২৮ জুলাই। এ উপলক্ষে কারাকাসে চাভেজের সমাধি সৌধে শ্রদ্ধা জানান লোকজন। ছবি: রয়টার্স

১৩ / ২৭
মাদ্রিদের সবচেয়ে পুরোনো ক্যাফে এল কমার্শিয়াল। চালু হয়েছিল ১৮৮৭ সালে। আচমকাই বন্ধ হয়ে যায় গত সোমবার ২৭ জুলাই। ​ফলে এখানে যাঁরা খেতে আসতেন তাঁদের অনেকেই মন খারাপের কথা কাগজে লিখে তা সাঁটিয়ে দিয়েছেন ক্যাফের জানালায়। ছবি: রয়টার্স

১৪ / ২৭
ফিলিস্তিনের গাজা সিটির শাততি শরণার্থী শিবিরে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ওষ্ঠাগত মানুষের জীবন। তাই গরমের হাত থেকে বাঁচতে এক ব্যক্তি শুয়ে আছেন বাড়ির বাইরে। ফিলিস্তিনের জ্বালানিবিষয়ক কর্মকর্তারা জানান, গাজাতে ১৮ লাখ মানুষের বসতি। জ্বালানি ও বিদ্যুৎ-সংকটের কারণে তিন দিন ধরে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে লোকজনকে। ছবি: রয়টার্স

১৫ / ২৭
জাতীয় মৎ​স্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২৯ জুলাই) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গণভবনের লেকে পোনামাছ ছাড়েন। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৭
উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি নেই। জমির পানি শুকিয়ে যাওয়ার আগেই আমনের চারা রোপণের জন্য জমি চাষ করছেন কৃষকেরা। আর সেই পানিতেই ছোট ছোট মাছ ধরতে জাল নিয়ে নেমে পড়েছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ বিকেলে রংপুর সদরের বুদাই এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২৭
বগুড়ার অন্যতম সবজির মোকাম মহাস্থান হাটে প্রায় সব সবজির দাম বেড়েছে। পাইকারিভাবে প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২৭
আজ বুধবার নাটোরের লালপুর থানা চত্বরে লালপুর-বাগাতিপাড়ার ১৩৯ জন নারী-পুরুষ গ্রাম পুলিশের মাঝে ১০ লাখ টাকার বাইসাইকেল বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সাইকেল পেয়ে আনন্দে বাড়ি ফিরছেন গ্রাম পুলিশের সদস্যরা। ছবি: প্রথম আলো

১৯ / ২৭
ভোরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার অংশ আজ বুধবার ধসে পড়েছে। ছবিটি বুধবার দুপুরে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের মৃধাডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২০ / ২৭
কলার মোচা আনা হয়েছে বাজারে। প্রতিটির দাম ২০ টাকা। ছবিটি বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবু বাজার থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২১ / ২৭
বিভিন্ন বিল থেকে শাপলা আসে সিরাজদিখানের দনিয়াপাড়ায়। সেখান থেকে এই শাপলা বিক্রির জন্য আসে রাজধানীর যাত্রবাড়ীতে। ছবিটি আজ বুধবার মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৭
রাজধানীর বিপণিবিতানগুলো ঈদের পর চালু হলেও এখনো কাটেনি ঈদ-পরবর্তী ক্রেতাশূন্যতা। ছবিটি বুধবার বিকেলে নিউমার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৭
রাজধানীর আকাশে বর্ষায় ভাসছে ‘শরতের’ মেঘ। এমন দিনে ঢাকার অন্যরকম সৌন্দর্য চোখে পড়ে৷ ছবিটি আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৭
রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার দিনভর তীব্র যানজট ছিল। ছবিটি আজ বেলা ছয়টার দিকে পরীবাগ থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

২৫ / ২৭
কৃষাণ-কৃষাণী ধান ঘরে তুলে সারা বছর গোলাতে সংরক্ষণ করে থাকে। নিজেদের প্রয়োজন মতো ভাঙিয়ে চাল করে নেন বছরের বিভিন্ন সময়ে। ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্রামের কিছু যুবক ধান ভাঙানোর কল বাড়ি বাড়ি নিয়ে ধান ভাঙিয়ে দিচ্ছে। এর জন্য মন প্রতি দিতে হয় ৫০ টাকা। ছবিটি আজ বুধবার ফুলপুর উপজেলার বড়ইকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৬ / ২৭
টানা বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে স্রোত বেড়েছে। নেই কোনো সতর্ক বার্তাও। এর মধ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চেঙ্গী সেতুর ওপর থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২৭ / ২৭
টানা বৃষ্টিতে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের চৌংড়াছড়ি এলাকার সড়ক পানিতে ডুবে ছিল গত তিন দিন। এতে সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি