গোবর কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরছে দুই আফগান শিশু। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। ছবিটি জালালাবাদ থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৪
ইন্দোনেশীয় নিখোঁজ বিমানের এক পরিচারকের বাড়ি ভরে গেছে উদ্বিগ্ন স্বজনে। ছবিটি রোববার দক্ষিণ সুমাত্রার পালেমবাং থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস ও অ্যারিজোনা কার্ডিনালসের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস: লাইভ!’ শীর্ষক অনুষ্ঠানে নাচছেন অস্ট্রেলিয়ার তারকা কিম জনসন (মাঝে)। ছবিটি গতকাল রোববার ভেরোনার টার্নিং স্টোন থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৪
ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনেরা আপনজনদের খোঁজ পেতে বিমানবন্দরে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। কেউ কেউ ভেঙে পড়ে কান্নায়। ছবিটি আজ ইন্দোনেশিয়ার জুনাদা ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৪
ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে আজ সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। মিশন কন্ট্রোল সেন্টার থেকে মনিটরে তল্লাশির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তারা। ছবিটি আজ জাকার্তা থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৪
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাছে আজ নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের বগিতে প্রজণ্ড ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। ছবি: মনিরুল আলম
৮ / ১৪
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে গাড়ি পোড়ানোর আশঙ্কায় সাউথ ইস্ট ব্যাংকের টাকা নিজস্ব গাড়িতে না নিয়ে রিকশায় করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়া হয়। ছবিটি বেলা ১১টার দিকে রংপুর নগরের রাধাবল্লভ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১৪
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে আজ বেলা দেড়টায় শাহবাগ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। ছবি: জাহিদুল করিম
১০ / ১৪
তীব্র শীত ও ঘন কুয়াশায় ছেয়ে আছে সারা দেশ। এই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যে কাজে বেরিয়ে পড়েছেন কর্মজীবী মানুষ। ছবিটি আজ সকালে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১১ / ১৪
হরতালের দিন বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরছে শিশুরা। ছবিটি পুরান ঢাকার বাংলাবাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৪
২০-দলীয় জোটের হরতাল চলাকালে লঞ্চ থেকে নেমে যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হয়েছেন অনেকেই। ছবিটি সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৩ / ১৪
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালে সায়েদাবাদ বাস টার্মিনালে সারিবদ্ধ করে রাখা হয়েছে বাস। ছবিটি রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৪
২০-দলীয় জোটের হরতালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পুলিশ তিনজনকে আটক করে। ছবি: মনিরুল আলম