গোধূলি বেলায় নীল পাহাড়ের দিকে উড়ে যাচ্ছে একঝাঁক রাজহাঁস। ছবিটি তিব্বতের রাজধানী লাসার লিনঝাউ এলাকা থেকে তোলা। ছবি: আইএএনএস
২ / ১২
জাপানের ওসাকায় আজ শনিবার বরফ-নৃত্যের একটি অনুষ্ঠানে রাশিয়ার দুই নৃত্যশিল্পী নিকিতা কাতসালাপভ ও ভিক্তোরিয়া সিনিতসিনা। ছবি: এএফপি
৩ / ১২
বাড়ছে শীতের তীব্রতা। গরম কাপড় কেনার জন্য দোকানেও বাড়ছে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১২
ঘন কুয়াশায় শীত বেশ জাঁকিয়ে বসেছে উত্তরাঞ্চলে। মন চায় শীতের সকালে একটু অলসতা বা আরাম করতে। কিন্তু জীবন থেমে থাকে না। তাই জীবনের তাগিদে ঠান্ডার মধ্যে জীবিকার কাজে বাইরে বের হতে হয় মানুষকে, যেমনটি করেছেন এই সবজি বিক্রেতা। ছবিটি আজ শনিবার রংপুরের আমাশু এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৫ / ১২
বাড়ছে শীতের তীব্রতা। উষ্ণতার জন্য গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। ছবিটি আজ শনিবার রাজধানীর নিউমার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১২
ঘন কুয়াশায় শীত বেশ জাঁকিয়ে বসেছে উত্তরাঞ্চলে। মন চায় শীতের সকালে একটু অলসতা বা আরাম করতে। কিন্তু জীবিকার তাগিদে ঠান্ডার মধ্যেই মাঠে হালচাষে বের হয়েছেন এই কৃষক। ছবিটি আজ শনিবার রংপুর সদরের ময়নাকুঠি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১২
শীতের মধ্যে গরম কাপড় জড়িয়ে সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছেন এক মা। ছবিটি আজ শনিবার রংপুর নগরের উত্তম বানিয়াপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৮ / ১২
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলের সমাবেশে বক্তৃতা দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা চেয়ারপারসন পৌঁছানোর আগেই জনসভাস্থলে গিয়ে দেখভাল করছেন। ছবি: এম. সাদেক, কুমিল্লা
৯ / ১২
সকালেই পিঠার দোকানে ভিড়। চুলার তাপে এই শীতে একটু স্বস্তি পাওয়া গেল, আবার গরম গরম ভাপা পিঠার স্বাদও মিলল। ছবিটি আজ শনিবার সকালে রংপুর নগরের উত্তম বানিয়াপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১০ / ১২
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্রথম আলোর উদ্যোগে ‘বাল্যবিবাহ: দারিদ্র্য ও নিরাপত্তা প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: জাহিদুল করিম
১১ / ১২
আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছবি: জিয়া ইসলাম
১২ / ১২
বিভাগীয় পর্যায়ে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় কানামাছি খেলার একটি মুহূর্ত। ছবিটি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী