ছবিতে আজ (২৯ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
পুরস্কার হাতে ক্যালিফোর্নিয়ায় সংগীতশিল্পী নিক জোনাস । সেরা পুরুষ কণ্ঠ হিসেবে গতকাল নিকেলোডিয়ন অ্যানুয়াল কিডস চয়েস অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। ছবি: এএফপি

২ / ১৪
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটারদের লাইন। দীর্ঘ ৯ বছর পর চাঁদপুরে আজ রোববার বিএনপির অংশগ্রহণ ছাড়াই নির্বাচন হচ্ছে। ছবি: আলম পলাশ

৩ / ১৪
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কিডস চয়েজ অ্যাওয়ার্ডস-২০১৫ প্রদান অনুষ্ঠান হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ‘বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। ক্যানসারের ঝুঁকি কমাতে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউবসও ফেলে দিতে হয়েছে তাঁর। দুই বছর আগে স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে অস্ত্রোপচার করেছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ছবি: রয়টার্স

৪ / ১৪
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কিডস চয়েজ অ্যাওয়ার্ডস-২০১৫ অনুষ্ঠানে মঞ্চে শিল্পী জেনিফার লোপেজ। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৪
‘আর্থ আওয়ার’-এর আগে গতকাল সার্বিয়ার পার্লামেন্ট ভবনের এই ছবিটি তোলা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে গতকাল পুরো বিশ্বে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এক ঘণ্টার জন্য বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে বলা হয়। ছবি: রয়টার্স

৬ / ১৪
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দাউরোতে গতকাল একটি কেন্দ্র ভোট দিচ্ছেন এক নারী। বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোহম্মাদু বুহারির মধ্যে জোর লড়াই হওয়ার কথা এতে। ভোট গ্রহণ যন্ত্রের ত্রুটির কারণে দেশটির কয়েকটি জায়গায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ছবি: রয়টার্স

৭ / ১৪
ফাইনালের মহারণ শুরুর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চয়ই বাড়তি প্রেরণা জোগাবে ম্যাককালামদের। ছবি: এএফপি

৮ / ১৪
কেন উইলিয়ামসনকে ফিরতি ক্যাচে আউট করার পর অস্ট্রেলিয়ার মিচেল জনসনের উল্লাস। ছবি: এএফপি

৯ / ১৪
বর্ণিল সাজে দলকে সমর্থন জোগাতে এমসিজির গ্যালারিতে অস্ট্রেলীয় দর্শকেরা। ছবি: এএফপি

১০ / ১৪
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে আজ রোববার মনোনয়নপত্র জমা দেন। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১১ / ১৪
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ফলের আড়তে এসেছে প্রচুর পরিমাণে তরমুজ। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৪
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উন্নয়ন আন্দোলনের ব্যানারে মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম আজ রোববার মনোনয়নপত্র জমা দেন। এ সময় চট্টগ্রাম বিএনপির নেতারা তাঁর সঙ্গে ছিলেন। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৩ / ১৪
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। ছবি: হাসান রাজা