ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে বৃহস্পতিবার দুটি জনপ্রিয় দলের বেসবল খেলা শুরু হওয়ার আগে এমন বেশে দেখা যায় এক ভক্তকে। ‘সান ডিয়েগো চিকেন’ সেজে তিনি মজা করছেন আরেক শিশু দর্শকের সঙ্গে। ছবি: এএফপি
২ / ৭
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে থাইল্যান্ডের সীমান্তবর্তী জঙ্গলের গণকবর থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হতভাগ্য মানুষের দেহাবশেষ এভাবে সাদা ব্যাগে ভরা হয়। পরে সেগুলো পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ছবি: রয়টার্স
৩ / ৭
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
পরীক্ষার আসন খুঁজতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম
৫ / ৭
নর্দমার ওপর অস্থায়ী ছাউনির ওপর শুয়ে আছে গরমে অতিষ্ঠ মানুষ। ছবিটি বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বস্তি এলাকা থেকে তোলা। গত এক সপ্তাহ ধরে ভারতের কয়েকটি রাজ্যে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ছবি: রয়টার্স
৬ / ৭
পোল্যান্ডের রাজধানী ওয়ারশর লেজিয়েনকি প্যালেসে আজ যুক্তরাজ্য ও পোল্যান্ডের মধ্যে বৈঠক শুরু হওয়ার আগে করমর্দন করেন দুই দেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও এভা কোভাচ। ছবি: রয়টার্স
৭ / ৭
রেইন কোট নেই, তাই বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পেতে গায়ে পলিথিন জড়িয়েই রিকশা চালাচ্ছেন মোহাম্মদ আলী। ছবিটি আজ দুপুরে নীলক্ষেত থেকে তোলা। ছবি: আবদুস সালাম