মেক্সিকোর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি পোপোকাটেপেটল থেকে ধোঁয়া ও ছাই নির্গত হচ্ছে। ছবিটি বুধবার মেক্সিকোর আল্টজোমোনি পর্বত থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
হাজারো লাল পপি ফুল ফুটে আছে। তবে সবই সিরামিকের। ছবিটি বুধবার টাওয়ার অব লন্ডন থেকে তোলা। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে সেখানে পপি ফুলের লাল সাগর তৈরির কাজ চলছে। কাজটি ১১ নভেম্বর শেষ হওয়ার কথা, যেদিন বসানো শেষ হবে আট লাখ ৮৮ হাজার ২৪৬টি পপি ফুল স্থাপন। ছবি: রয়টার্স
৩ / ১৩
লড়াই নয়, দোস্তি। পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওদ্রজাইচোয়ার বনাঞ্চল থেকে ৮ অক্টোবর তোলা এই বুনো ঘোড়া দুটির ছবি আজ প্রকাশিত হয়েছে। এরা হচ্ছে হুকুল ঘোড়া। বিজ্ঞানীদের কল্যাণে পুরোপুরি বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে তারা। ছবি: এএফপি
৪ / ১৩
যেন প্রাণ খুলে গলা সাধছে দুটি হুকুল বন্য ঘোড়া। ছবিটি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওদ্রজাইচোয়ার বনাঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি
জামায়াতে ইসলামীর ডাকা প্রথম দফার হরতাল চলাকালে রাজধানীর শাহবাগ এলাকার চিত্র। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১৩
মেক্সিকোর গেরেরো রাজ্যের তিলপানচিংও শহরে গভর্নরের বাড়ির সামনে গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। গত ২৬ সেপ্টেম্বর থেকে মেক্সিকোতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন শিক্ষকেরা। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে ক্যানসাস সিটি রয়্যালস বনাম সান ফ্রান্সিসকো জায়ান্টের মধ্যে অনুষ্ঠিত ফুটবল (রাগবি) খেলা দেখছে রয়্যালসের খুদে এই সমর্থক। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
১০ / ১৩
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ একটি স্কুলে জাতীয় সংগীত গাইছে খুদে শিক্ষার্থীরা। ছোটদের মধ্যে জাতীয় পরিচয়ের অনুভূতি জোরালো করে তুলতে এই আয়োজন। ছবি: রয়টার্স
১১ / ১৩
জাপানের রাজধানী টোকিওতে আজ এক সংবাদ সম্মেলনে দাইহাতসু মোটরের নতুন কমপ্যাক্ট কার ‘আজিয়া’র সঙ্গে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসানোরি মিতসুই। সেখানে কোম্পানির আর্থিক অবস্থা তুলে ধরা হয়। ছবি: রয়টার্স