ছবিতে আজ (৩০ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
নিউইয়র্কের বিখ্যাত কাত্জস ডেলিকেটেসেন রেস্তোরাঁর এমন স্যান্ডউইচের স্বাদ সবাইকে টানে। তবে সম্প্রতি এই রেস্তোরাঁ আলোচনায় এসেছে অন্য কারণে। কর্তৃপক্ষ তাদের ভবনের আকাশসীমা বিক্রি করে দিয়েছে। এতে ভবনের ওপর আবাসন ব্যবসায়ীদের জন্য নির্মাণকাজের সুযোগ তৈরি হয়েছে। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

২ / ২১
ঘুমন্ত শিশুদের পাশে বসে আছেন এক সিরীয় মা। বেশভূষায় পরিষ্কার যে তাঁরা ছিন্নমূল নন। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ তাঁদের করেছে ঘরছাড়া, প্রতিবেশী দেশ লেবাননের রাস্তায় কাঙালের মতো দিন কাটছে তাঁদের। ছবিটি শুক্রবার বৈরুতের হামরা স্ট্রিট থেকে তোলা। যুদ্ধের কারণে সিরিয়ার ৩০ লাখ মানুষ এখন শরণার্থী। ছবি: এএফপি

৩ / ২১
পেরুর রাজধানী লিমায় বিক্রির জন্য গরু-খাসির মতো মুরগি ঝুলিয়ে রাখা হয়েছে। ছবিটি শুক্রবার স্থানীয় সেন্ট্রাল মার্কেট থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২১
ইউএস ওপেনে শুক্রবার অস্ট্রেলিয়ার স্যাম গ্রোথকে হারিয়ে উত্ফুল্ল সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ছবি: রয়টার্স

৫ / ২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএস ওপেনে নারী এককে জার্মানির সাবিনা লিসিসকির বিরুদ্ধে খেলার সময় সার্ভ করছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
নিকারাগুয়ার বোনানজাস শহরে ভূমিধসে সোনার খনিতে আটকে পড়া এক শ্রমিককে শুক্রবার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভূমিধসে ওই খনিতে ২৯ জন শ্রমিক আটকা পড়েন। এখনো ২০ জন শ্রমিক সেখানে আটকা রয়েছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মোহাম্মদ হাফিজকে আউট করার পর লাসিথ মালিঙ্গার উল্লাস। মাত্র ১ রান করেই আউট হয়েছেন হাফিজ। ছবি: রয়টার্স

৮ / ২১
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওড় পাড়ের খাকটেকা লাম্বাদাড়া সেতু এলাকায় গতকাল শুক্রবার বিকেলে নৌকাবাইচ হয়। এতে বিজয়ী পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার সুজানগরের ‘পূবালী নৌকা’ প্রথম হয়ে পুরস্কার হিসেবে ঘোড়া পায়। ছবি: কল্যাণ প্রসূন

৯ / ২১
গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নিখোঁজ স্বজনের ছবি বুকে টাঙিয়ে আসেন ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে। ছবি: ইউসুফ সা’দ

১০ / ২১
জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছেন এক স্বজন।  ছবি: ইউসুফ সা’দ

১১ / ২১
নিখোঁজ স্বজনের ছবি হাতে পরিবারের সদস্যরা। প্রেসক্লাবে আজ গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: ইউসুফ সা’দ

১২ / ২১
প্রেসক্লাবে আজ শনিবার ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বক্তব্য দিচ্ছেন। ছবি: ইউসুফ সা’দ

১৩ / ২১
ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলোর উদ্যোগে আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত ‘১৮ বছরের আগে বধূ নয়: শিশুবিবাহ বন্ধে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২১
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার বিকেলে সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভা শুরু হয়। ছবি: মনিরুল আলম

১৫ / ২১
খাবারের সংকট দেখা দেওয়ায় খাদ্যের সন্ধানে পাড়াগ্রামে ঢুকে পড়ছে বুনো হাতির পাল। রাঙামাটি সদরের জীবতলীতে ১৭টি হাতি তিন দিন ধরে অবস্থান করছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে আশপাশের বাসিন্দারা। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ২১
অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণা ও পুনর্গঠনের অভিযোগে রাজশাহী নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের এক হাজার নেতা-কর্মী আজ শনিবার দুপুরে মানববন্ধন করে পদত্যাগের ঘোষণা দেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২১
হাতির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে রাজশাহী বন বিভাগ আজ শনিবার সকালে একটি হাতি আটক করেছে। শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ২১
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় যমুনার ভাঙনে তিনটি উপজেলার বিশাল এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে ঘর-বাড়ি। নৌকায় করে মূল্যবান তৈজসপত্রসহ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে একটি পরিবার। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২১
যমুনা নদীর পানি বাড়ার কারণে জামালপুরের ৪০টি ইউনিয়নের মানুষ বন্যাকবলিত হয়েছে। বানভাসী মানুষের কাছে প্রয়োজনের তুলনায় ত্রাণ কম যাচ্ছে। আজ শনিবার দুপুরে স্থানীয় সাংসদ ফরিদুল হক খানের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

২০ / ২১
সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন আমীর-উল-ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

২১ / ২১
‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। ছবি: মনিরুল আলম