ছবিতে আজ (৩০ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
সান সালভাদরে বুধবার আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি প্রতিষ্ঠানের একদল শিল্পীর পরিবেশনা। ছবি: রয়টার্স

২ / ১৭
নেপালে ভূমিকম্পে আহত দুর্গত মানুষের সহায়তার আহবান জানিয়ে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন নোঙরের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সাজিদ হোসেন

৩ / ১৭
যুক্তরাষ্ট্রের বালটিমোর শহরে পুলিশ হেফাজতে ফ্রেডি গ্রে নামের অফ্রিকান-আমেরিকান এক যুবকের মৃত্যুর ঘটনায় বুধবার নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ছবি: এএফপি

৪ / ১৭
জিয়ার কবর ঘিরে থাকা নকশার ওপর পড়ে আছে ভাঙা টাইলস। ছবিটি বেলা ১১টা ৫৫ মিনিটে তোলা। ছবি: সাজিদ হোসেন

৫ / ১৭
পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করছেন কয়েকজন শ্রমিক। ঝুঁকিপূর্ণ এসব কাজ করতে গিয়ে অনেক সময় তাঁরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ পান না অনেকেই। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ১৭
গাছে বট পেকেছে। তা দিয়ে ক্ষুধা মেটাতে ব্যস্ত পাখি হলদে বউ বা বিনি বউ। ছবিটি আজ দুপুরে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৭ / ১৭
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ‘প্রথম আলো’র মধ্যে ‘সংবাদপত্রের মাধ্যমে শিক্ষা’-বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গুলশানে প্রধান কার্যালয়ে আজ অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ১৭
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মার্বেল পাথরের ডিজাইন কে বা কারা ভেঙে ফেলেছে। ছবিটি আজ তোলা। ছবি: সাজিদ হোসেন

৯ / ১৭
সনি র‍্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীর একটি হোটেল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

১০ / ১৭
পটুয়াখালীতে গ্রামীণ মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবিটি আজ তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৭
গ্রামীণ ফোন-প্রথম আলো আয়োজিত ‘আই-জেন’ উৎসবে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ দুপুরে চট্টগ্রামের ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ১৭
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  হুতোম প্যাঁচার তিনটি বাচ্চা আশ্রয় নিয়েছে। স্কুলের শিক্ষকেরা জানান, সকালে স্কুলে এসে তাঁরা বাচ্চা তিনটি দেখতে পান। ছবিটি আজ তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৩ / ১৭
পাকতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। তাই বাগান থেকে তা সংগ্রহ করছেন ব্যবসায়ী নুরুল আমিন শিকদার। তিনি জানান, এ বছর লিচুর ফলন বেশ ভালো। প্রকার ভেদে ১০০ লিচু ২৮০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। ছবিটি আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের দেলুরবাগ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ১৭
সারা দিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন শ্রমিকেরা। কাল মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ে সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। ছবিটি আজ বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে চারারগোপ জেটি-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৫ / ১৭
নগরের শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হয়েছে প্রথমার শাহবাগ বইমেলা। ১০ দিন চলবে এ বইমেলা। ছবি: হাসান রাজা

১৬ / ১৭
যমুনা নদীর অব্যাহত ভাঙনে হুমকিতে পড়েছে বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মাত্র ২০ গজ ভাঙলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে স্কুল ভবনটি। ছবিটি আজ সকাল ১০টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহত ছাত্রদের একজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবিটি বিকেল চারটায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম