যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে পেপসি সুপার বাউল এক্সএলআইভি রাগবি খেলার বিরতির সময় আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন সংগীত তারকা কেটি পেরি। ছবিটি বৃহস্পতিবার ফিনিক্স কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৭
তুষারমাখা কুয়াশায় ছেয়ে গেছে সেতু আর আশপাশের গাছপালা। এরই মধ্যে দুই পর্যটকের পরিভ্রমণ। ছবিটি বৃহস্পতিবার চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজির তিয়ানমেন পর্বত থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রডওয়ের জনপ্রিয় গীতিনাট্য ‘শিকাগো’-এর মহড়ায় সংগীত তারকা জেনিফার নেটলস। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৫ / ৭
বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের একুশে গ্রন্থমেলা শুরু হতে আর দেরি নেই। শেষ মুহূর্তে চলছে স্টল তৈরির কাজ। ছবিটি আজ সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ৭
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রায় শেষ পর্যায়ে। এই সময়েও মেলার বিভন্ন স্টলে পছন্দের জিনিস দেখছেন ক্রেতারা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ৭
গাছের কোটরে বানানো বাসায় নিজের ছানাদের পাশে বসে আছে দুটি প্যারাকিট (তোতার মতো পাখি)। ছবিটি আজ শ্রীলঙ্কার কলম্বো ইনডিপেনডেন্স স্কয়ার থেকে তোলা। এই পথ দিয়ে রোজ ব্যায়াম করতে বের হন দেশটির নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ছবি: এএফপি