কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে চিলির জয়ে গাড়িতে পতাকা উড়িয়ে আনন্দ করছেন এক সমর্থক। বাংলাদেশ সময় আজ ভোরে খেলাটি অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
২ / ১৬
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় পুকুরে রাখা মাছের পোনা বিক্রি করছেন মৎসচাষিরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৩ / ১৬
চিলির সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনাল খেলা শুরুর আগে রংমাখা চিলির এক সমর্থক। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত এ খেলায় পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চিলি। ছবি: রয়টার্স
৪ / ১৬
জাপানে বুলেট ট্রেনে ‘আত্মাহুতির’ আগুনে আহত এক ব্যক্তিকে আজ মঙ্গলবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
চীনের শানদং প্রদেশের কিংদাও সৈকতে শৈবাল পরিষ্কারের কাজ করছেন এই শ্রমিক। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স
৭ / ১৬
ওয়াশিংটনে সোমবার মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়াল পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এ সময় একজন ন্যাশনাল পার্ক রেঞ্জার (বাঁয়ে) তাঁদের সঙ্গে ছিলেন। ছবি: রয়টার্স
৮ / ১৬
চিলির সান্তিয়াগোতে জাতীয় স্টেডিয়ামে স্টেডিয়ামে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনাল খেলা শুরু হওয়ার আগে চিলির সমর্থক এক নারী ও শিশু। খেলায় পেরুকে ২-১ গোলে হারিয়েছে চিলি। বাংলাদেশ স্থানীয় সময় আজ ভোরে খেলাটি হয়। ছবি: রয়টার্স
৯ / ১৬
চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দমনমূলক’ ১১ নির্দেশনার প্রতি লালকার্ড প্রদর্শন কর্মসূচি উপলক্ষে আজ খাগড়াছড়িতে ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির মানববন্ধন। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৬
আসছে ঈদ। বিদ্যালয় ছুটি হয়ে যাবে। তাই আগেভাগে ঈদকার্ড বিনিময় করছে দুই সহপাঠী। ছবিটি আজ সকালে বগুড়া শহরের ইয়াকুবিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৬
সিলেটের লালদীঘিরপাড় এলাকার শাড়ি-কাপড়ের পাইকারি ও খুচরা বাজার হকার্স মার্কেটে বেচাকেনা জমে উঠেছে। ঈদ সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে দোকানিরা এখানে কাপড় কিনতে আসছেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৬
গত কয়েক দিন যাবৎ ফরিদপুর শহরে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই ফরিদপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষজন ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন। ছবিটি গতকাল সোমবার গভীর রাতে শহরের বদরপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৩ / ১৬
রাজশাহী নগরের মেহেরচন্ডি খড়খড়ি সড়কটি চলাচলের অনুপযোগী, দেখার কেউ নেই। তাই পথচারীরাই মেরামত করছে নিজেদের চলাচলের পথ। ছবিটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৪ / ১৬
রংপুর নগরের ধাপ এলাকায় শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মঙ্গলবার আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ইয়েস কার্ড পেয়ে উল্লাস করছে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৫ / ১৬
রাজধানীর তেজগাঁও এলাকায় রহমতে আলম ইসলাম মিশন এতিমখানার শিশুদের প্রথম আলোর পক্ষ থেকে মঙ্গলবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
ঈদে কেনাকাটায় রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে দেশীয় নকশার পোশাকের চাহিদা ক্রেতাদের কাছে বেশি। ছবিটি মঙ্গলবার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম