ছবিতে আজ (৩০ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
পবিত্র ঈদুল ফিতরে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিম নারীদের নামাজের জামাত। ছবিটি শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
নৌকা ভর্তি এক জাতের জলচর পাখি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন চীনা জেলেরা। করমোর্যান্ট নামের এই পাখিগুলোকে মাছ ধরে আনার প্রশিক্ষণ দিয়ে পানিতে ছেড়ে দিলে ওরা মাছ শিকার করে আনে। ছবিটি চীনের জিয়াংসু প্রদেশের হোনজ কাউন্টির বাইমা লেক থেকে তোলা। ছবি: আইএএনএস

৩ / ১৭
গৃহযুদ্ধের ডামাডোল আর ধ্বংসযজ্ঞ বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই সিরীয় শিশুদের ঈদ উদযাপনের আনন্দে। মনের সুখে ঢাউস এক দোলনায় দোল খাচ্ছে তারা। ছবিটি মঙ্গলবার আলেপ্পো থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৭
গাজার উত্তরে বেইত লাহিয়ায় কামাল এদওয়ান হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর এক ফিলিস্তিনি নারী। আজ সকালে জাতিসংঘের স্থানীয় একটি স্কুলে ইসরায়েলি হামলায় তিনি আহত হন। ছবি: এএফপি

৫ / ১৭

৬ / ১৭
মুম্বাইয়ে মঙ্গলবার ৬১তম জন্মদিনের কেক কাটার আগে স্ত্রী মেধা (বাঁয়ে) ও ছেলে আরিয়ামানের সঙ্গে ভারতের ভজন সম্রাট ও গজলশিল্পী অনুপ জলোটা। ছবি: এএফপি

৭ / ১৭
ইসরায়েলি হামলায় পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে কাঁদছে ফিলিস্তিনি এক কন্যাশিশু। ছবিটি আজ গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিতা হাসপাতালের বাইরে থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৭
ভূমিধসে একপাশে হেলে পড়েছে ভবনটি। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে জেলার মালিন গ্রামে আজ এই ভূমিধসের ঘটনায় ১৫ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: এএফপি

৯ / ১৭
প্রার্থনা করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জোকো উইদোদো (বাঁয়ে)। পাশে স্ত্রী ইরিয়ানা। আজ সেন্ট্রাল জাভা প্রদেশের সলো নগরে এক উন্মুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শত শত সমর্থক তাঁদের সংবর্ধনা জানান। ছবি: এএফপি

১০ / ১৭
ঘুম এলে ঠেকায় কে? সাইকেল চালাতে থাকা আপনজনের পিঠটাই তখন হতে পারে বালিশ। ছবিটি আজ চীনের রাজধানী বেইজিংয়ের একটি রাজপথ থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৭
ঈদের ছুটিতে আজ বুধবার ঢাকা চিড়িয়াখানার সামনে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড়। ছবি: সাজিদ হোসেন

১২ / ১৭
ঢাকা চিড়িয়াখানায় উত্সুক দর্শকদের সামনে গলা বাড়িয়ে দাঁড়িয়ে দুটি জিরাফ। ছবিটি আজকের তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৭
বেতন-বোনাসের দাবিতে তিনদিন ধরে অনশন করছেন তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৭
অনশনরত শ্রমিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৭
রাজধানীর ব্যস্ত এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঈদের পরদিন ছিল এমনই ফাঁকা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৭
ঈদের পর স্বজনদের সঙ্গে দেখা করতে যাত্রা। সঙ্গে মিষ্টি না থাকলে চলে? ছবিটি আজ সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট হাজরাতলা মোড় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ১৭
কারাগারে বন্দী প্রিয়জনের জন্য ঈদের খাবার এনেছেন স্বজনেরা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর