ছবিতে আজ (৩০ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ফিলিপাইনে বন্যার পানি ভেঙে নিরাপদ আশ্রয়ে যেতে এক শিশুকে সহায়তা করছে একজন নারী পুলিশ। ছবিটি সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ থেকে তোলা। প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে এই বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যার কারণে এর মধ্যে তিনজন মারা গেছে। ১০ হাজারের বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

২ / ১২
বাক্সের ভেতর দুষ্টুমিতে মেতেছে লালমুখো ম্যাকাক বানরের শিশু। ছবিটি রোববার চীনের হাংঝাউ প্রদেশের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১২
ঘোড়ায় সওয়ার হয়ে ষাঁড়ের সঙ্গে লড়ছেন একজন স্প্যানিশ যোদ্ধা। ছবিটি সোমবার কলম্বিয়ার ভালে দেল কাউকা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১২
মিসরে আল জাজিরার তিন সাংবাদিককে গ্রেপ্তারের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে সোমবার মিসরের দূতাবাসের সামনে মুখে টেপ লাগিয়ে বিক্ষোভ। ছবি: এএফপি

৫ / ১২
দুই ডুবুরি মিলে একটি গিটারফিশের দৈর্ঘ্য মাপছেন। ছবিটি সোমবার জার্মানির হামবুর্গ চিড়িয়াখানার ভেতরে ‘হাগেনবেকস টিয়েরপার্ক থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১২
ভারতের খ্যাতিমান ভাস্কর সুদর্শন পট্টনায়েক এয়ার এশিয়া ও মালয়েশিয়া এলারলাইনসের নিখোঁজ দুই বিমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তাঁর বালুর ভাস্কর্যে। ছবিটি সোমবার পুরির সোনালি সৈকত থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১২
ভালো ফলাফলে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ১২
জেরুজালেমের বিবলিকাল চিড়িয়াখানায় বুনো পরিবেশে বসে আছে বিরল সুমাত্রান বাঘ। সোমবার তোলা ছবি। হানা নামের এই বাঘিনী তার পাঁচ সপ্তাহ বয়সী দুটি বাচ্চা খেয়ে ফেলেছে। রয়েল বেঙ্গল টাইগারের মতো দেখতে সুমাত্রান বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে এসেছে। ছবি: এএফপি

৯ / ১২
জেএসসিতে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: আবদুস সালাম

১০ / ১২
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় প্রত্যাখ্যান করে আজ দুপুরে মিরপুর এলাকায় মিছিল করেন জামায়াতের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। ছবি: সাজিদ হোসেন

১১ / ১২
এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: সাহাদাত পারভেজ

১২ / ১২
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আজহারুল ইসলামের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধারা। ছবিটি আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন