জাপানের ওসাকায় চলমান এনএইচকে ট্রফি আইএসইউ গ্র্যান্ড প্রিক্স স্কেটিং প্রতিযোগিতার বরফ-নৃত্য পর্বে যুক্তরাষ্ট্রের কাইতলিন হাওয়ায়েক ও জেন-লুক বাকেরের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
৪ / ১০
জার্মানির বার্লিনে সান্তা ক্লসের সাধারণ বৈঠকে সান্তা ক্লস সেজে দর্শক সারিতে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৫ / ১০
শীতকালীন সবজি শিমখেতে ফুটে আছে থোকা থোকা ফুল। ছবিটি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১০
বাজারে এখন নানা রকমের শীতকালীন সবজির সমারোহ। বেশ কয়েক পদের শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছেন একজন বিক্রেতা। ছবিটি আজ সিলেট সদরের টুকের বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১০
ভারতের বেঙ্গালুরুতে একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা কারিশমা কাপুর। ছবিটি শনিবার তোলা। ছবি: আইএএনএস
৮ / ১০
শীত এলেই পাড়া-মহল্লায় পিঠা তৈরির ধুম পড়ে যায়। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় আনন্দ পিঠাঘর নামের এই দোকানে চিতই পিঠার সঙ্গে ১২০ রকমের ভর্তার আয়োজন দেখে ভিড় করেছেন ক্রেতারা। ছবিটি শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১০
শীতের সকালে খেত থেকে কিষান-কিষানি বেগুন তুলছেন। এই বেগুনগুলো প্রতি মণ ৩০০ থেকে ৩২০ টাকায় হাটে বিক্রি করেন। ছবিটি রোববার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১০
রোববার সকালে সংসদ ভবনের সামনে ‘আমরাই পারি’ জোটের উদ্যোগে ১৬ দিনব্যাপী মোবাইল ভ্যানে নারী নির্যাতনবিরোধী বার্তা প্রচারণার উদ্বোধন হয়। স্পিকারের অনুমতি নেই বলে অনুষ্ঠানে বাধা দেয় দায়িত্বরত পুলিশ। জোটের চেয়ারপারসন সুলতানা কামাল লিখিত অনুমতিপত্র দেখালেও কাজ হয় না, পুলিশি বাধায় তারা আর সেখানে অনুষ্ঠান করতে পারেনি। ছবি: সাবিনা ইয়াসমিন