যুদ্ধকবলিত ইয়েমেন থেকে দেশে ফিরে স্বজনের সান্নিধ্যে একটি পাকিস্তানি পরিবার। ছবিটি আজ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৮
বেইজিংয়ের গ্রেট হলে সংগীতানুষ্ঠান শেষে বের হয়ে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ডানে) ও জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার চাগওয়া লাঙ্গু। ছবি: এএফপি
৪ / ১৮
টোকিওতে হোন্ডার নতুন স্পোটর্স কার এস ৬৬০ এর সামনে বসে আছেন প্রকৌশলী রাইও মুকুমোতো। ছবিটি আজকের। ছবি: এএফপি
৫ / ১৮
মিয়ানমারের ম্যান্ডালে আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের একমাত্র সৌরশক্তিচালিত উড়োজাহাজের উড্ডয়ন রেখা। চীনের উদ্দেশে যাত্রার আগে বিমানের এই ছবিটি তোলা হয়। ছবি: এএফপি
৬ / ১৮
কলেজ ক্যাম্পাসে ধূমপানমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ গড়ার দাবিতে শোভাযাত্রা বের করেছে রাজশাহী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবিটি নগরের আরডিএ মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
৭ / ১৮
রাজশাহীর ঐতিহ্য টমটম গাড়ি। এখনো আধুনিক সব যানবাহনের মাঝখানে চোখে পড়ে এটি। ছবিটি আজকের। ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৮
হরতালে রাজশাহীর জিরো পয়েন্ট এলাকায় ছিল এমনই যানজট। ছবিটি আজ বেলা ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৮
চৈত্রের শুকনো দিনে নৌকার প্রয়োজন ফুরিয়েছে। তাই এটি বেকার পড়ে আছে। ছবিটি আজ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে যমুনার তীর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১৮
গাছের ডালে বসে আছে বসন্তের কোকিল। ছবিটি আজ বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৮
সাদা চেরি ফুলে ছেয়ে গেছে চারপাশ। এর মাঝে দাঁড়িয়ে সেলফি তুলছেন তিনজন। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৮
রাস্তা দিয়ে ছুটে চলেছে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক গন্ডার। এর উন্মত্ততায় এর মধ্যে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ছয়জন। ছবিটি আজ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাকাওয়ানপুর জেলার হেতাউদা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৮
ভারতের আহমেদাবাদে ধূলিঝড়ের সময় এক ব্যক্তি অটোরিকশায় বসে উট নিয়ে যাচ্ছেন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৮
এয়ার কানাডার একটি বিমান গতকাল রোববার দুর্ঘটনায় পড়লে ২০ জনের বেশি আরোহী আহত হন। এনফিল্ডের হেলিফ্যাক্স স্ট্যান্ডফিল্ড বিমানবন্দরের রানওয়ে থেকে দূরে ছিটকে পড়া বিমানটি মেরামতের কাজ চলছে। ছবি: রয়টার্স
১৫ / ১৮
চৈত্রের মাঝামাঝিতে এখন বেশ গরম। চারদিকে দেখা দিয়েছে পানিসংকটও। বাণিজ্যিকভাবে পুরান ঢাকা থেকে মিরপুরে পানি সরবরাহ করতে গিয়ে এই পিকআপ ভ্যানটি যানজটে পড়েছে। প্রচণ্ড গরম আর দীর্ঘ যানজটে পড়ে ক্লান্তিতে পানির জারের ওপরই ঘুমিয়ে পড়েছেন এই কর্মচারী। ছবিটি দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
১৬ / ১৮
রাজধানীতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীরা রাজধানীর মহাখালীর আইসিডিডিআর, বিতে ভর্তি হচ্ছে। রোববার রাত ১টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত সেখানে ১৭৮ জন রোগী ভর্তি হয়েছে। ছবি: আবদুস সালাম।
১৭ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ভারতের চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের স্মারক তুলে দেন। টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ আজ মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘নির্মাতার চোখে অভিনয়’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ১৮
ব্লগার ওয়াসিকুর রহমান বাবুকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে গণজাগরণ মঞ্চ শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ছবি: সাজিদ হোসেন