ছবিতে আজ (৩০ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়াড মেইন স্টেডিয়ামে আজ মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে চীন (বাঁয়ে) ও জাপানের দুই প্রতিযোগী। ছবি: এএফপি

২ / ১৯
ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ সেন্ট-অনার স্ট্রিটে বহু প্রতীক্ষিত অ্যাপল ওয়াচ প্রদর্শিত হচ্ছে। ছবি: এএফপি

৩ / ১৯
৫ অক্টোবরের সাধারণ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট ও ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট প্রার্থী দিলমা রুসেফ। ছবিটি সোমবার সাও পাওলো শহর থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৯
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ চলাকালে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের লায়েট পার্কে মোদির সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যে সংঘর্ষ বাধে । ছবি: এএফপি

৫ / ১৯
হংকংয়ে কয়েকদিন ধরে পূর্ণাঙ্গ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। আজ বিক্ষোভের একফাঁকে বিশ্রাম নিচ্ছেন তাঁরা। ছবি: এএফপি

৬ / ১৯
ঈদুল আজহায় কোরবানি দেওয়া পশুর মাংস রাখার জন্য চাটাইয়ের বেশ চাহিদা।‌ এ জন্য ব্যবসায়ীরা এখন চাটাইয়ের দিকে ঝুঁকেছেন। ছবিটি আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ১৯
রাজধানীর কারওয়ান বাজারের মসলাপট্টিতে আজ ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভেজাল মসলা প্রক্রিয়াজাত ও ব্যবসার সঙ্গে জড়িত আটজনকে আটক করে দণ্ড দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম

৮ / ১৯
প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে বাহারি পোশাক প্রদর্শন করছেন এক মডেল। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৯ / ১৯
বাজারে উঠেছে মৌসুমি ফল কতবেল। বগুড়ায় আকারভেদে প্রতিটি বেল ১৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। শহরের চাঁদনী বাজার এলাকায় কতবেল কিনছেন কয়েকজন। ছবিটি আজ তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ১৯
পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন ধরে সিলেট নগরে যানজট বেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। ছবিটি আজ দুপুরে সুরমা পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৯
পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সুন্নি আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। ছবিটি আজ তোলা। ছবি: হাসান রাজা

১২ / ১৯
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত দেলোয়ারের স্ত্রী পারভিন বেগম কান্নায় ভেঙে পড়েন। ছবিটি আজ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সোমবার মধ্যরাতে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দাউদকান্দি টোলপ্লাজা থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুয়াগঞ্জ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি আজ সকাল সাড়ে ১০টায় আলেখারচর এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৪ / ১৯
যানবাহনের চাপ বেশি থাকায় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি আজ সকালে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকা থেকে তোলা। ছবি: সুমেল মোহসীন শিপন, মির্জাপুর (টাঙ্গাইল)

১৫ / ১৯
প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে। এতে কেউ প্রাণ হারান আবার কেউ চিরদিনের জন্য হয়ে যান পঙ্গু। কিন্তু সচেতন হন না অনেকেই। আর তাইতো এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৯
সাংসদ-মন্ত্রীরাই অনেক সময় নিয়ম মানার প্রয়োজন মনে করেন না। তাই কখনো কখনো ট্রাফিক আইন অমান্য করেন। আর এতে তাঁদের পূর্ণ সহযোগিতা করছেন ট্রাফিক সার্জেন্ট। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ৬৯৩৫। ছবিটি বাংলামোটর এলাকা থেকে বিকেল পাঁচটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৭ / ১৯
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নগরে কোরবানির পশু ট্রাকে করে আসতে শুরু করেছে। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ১৯
হজ নিয়ে টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে বিভিন্ন ইসলামি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করে। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
বিবিসি ও প্রথম আলোর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে বিবিসি জানালা ইংরেজি শেখার বই তৃতীয় খণ্ড-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ছবি: জাহিদুল করিম