যুক্তরাষ্ট্রে আজ ৩১ অক্টোবর ঘটা করে পালন করা হচ্ছে হ্যালোইন উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আজ সন্ধ্যায় জেগে উঠবে সব প্রেতাত্মা। তাদের ঠেকাতে বাড়ির সামনে বিভিন্ন আদলে খোদাই করা মিষ্টিকুমড়ার ভেতর আলো জ্বেলে রাখা হবে। এই উৎসব সামনে রেখে বেশ কয়েক দিন আগে থেকেই উৎসাহী মার্কিন নাগরিকদের মধ্যে মিষ্টিকুমড়া কিনতে সাড়া পড়ে যায়। এটি এমনই এক ছবি। ২৬ অক্টোবর ভার্জিনিয়ার উত্তরাঞ্চল থেকে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। ছবি: এএফপি
২ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে গান গাইছেন সংগীত তারকা টেলর সুইফট। ছবিটি বৃহস্পতিবার টাইমস স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ের পাহোয়া এলাকায় কিলাউয়া আগ্নেয়গিরি থেকে বৃহস্পতিবার এভাবে লাভা বের হতে থাকে। আগ্নেয়গিরি থেকে এই জ্বলন্ত লাভা গড়িয়ে তা প্রায় ১০০ মিটার পর্যন্ত চলে গেছে। ছবি: এএফপি
৪ / ১৩
চীনের বেইজিংয়ে চলমান চায়না ফ্যাশন উইকের রানওয়েতে নকশাকার কি গাংয়ের নকশা করা পোশাকে একজন মডেল। ছবি: এএফপি
৫ / ১৩
পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের বুকে আরামে ঘুমাচ্ছে তিন দিন বয়সী গরিলা শিশু। ছবিটি আজ সিডনির ট্যারোঙ্গা চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৩
রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: কামরুল হাসান
৭ / ১৩
রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ছবি: জাহিদুল করিম
৮ / ১৩
বিএসইসি ভবন থেকে নিচে নেমে আসে লোকজন। ছবি: জাহিদুল করিম
৯ / ১৩
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার নবাব সলিমুল্লাহ সড়কে একটি ট্রাক রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু ঘটে। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১০ / ১৩
দুর্ঘটনার পর সড়ক অবরোধ করলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১১ / ১৩
রাস্তা পারাপারের পদচারী সেতুতে ঝুপড়ি, বস্তা, ময়লা-আবর্জনা স্তূপ করে চলাচলের অযোগ্য করে নেশা করছে ছিন্নমূল ফুটপাতবাসী। ছবিটি আজ শুক্রবার চট্টগ্রাম নগরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১২ / ১৩
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি নির্ধারিত সময়ে সাভারে স্থানান্তর করার দাবিতে আজ শুক্রবার সকালে হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিভিন্ন সংগঠনের কর্মীরা মানববন্ধন করেন। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৩
ক্যাপশন–৮ রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি নির্ধারিত সময়ে সাভারে স্থানান্তর করার দাবিতে আজ শুক্রবার সকালে হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিভিন্ন সংগঠনের কর্মীরা মানববন্ধন করেন। ছবি: জাহিদুল করিম