ছবিতে আজ (৩১ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ফ্রান্সে অনুষ্ঠিত রং দৌড় প্রতিযোগিতায় রং নিয়ে মেতে উঠেছেন প্রতিযোগীরা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

২ / ২১
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

৩ / ২১
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের কাছে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ। ছবিটি শনিবার রাতে তোলা। ছবি: এএফপি

৪ / ২১
এক পারিবারিক বন্ধুর বিয়েতে যোগ দিতে সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার নিউইয়র্কে যান। ছবি: রয়টাস

৫ / ২১
রেড বুল কেইপ ফেয়ার সার্ফিং প্রতিযোগিতায় জয়ী হন অস্ট্রেলিয়ার প্রতিযোগী রিয়ান হিপউড। ছবিটি আজ অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ উপকূলীয় এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
আজ রোববার মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা হাতে নাচছেন কয়েকজন। ছবিটি আজ রোববার রাজধানী কুয়ালালামপুর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ উপকূলীয় এলাকায় গোধূলির আলোয় ছবি তুলতে ব্যস্ত এক আলোকচিত্রী। তিনি আজ রোববার তুলছিলেন রেড বুল কেইপ ফেয়ার সার্ফিং প্রতিযোগিতার ছবি। ছবি: রয়টার্স

৮ / ২১
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবের সঙ্গে পশ্চিমাঞ্চলের কিয়োটো শহরের তোজি বৌদ্ধমন্দির পরিদর্শনে যান তিনি। ছবি: এএফপি

৯ / ২১
ইউএস ওপেনে পয়েন্ট পেয়ে খুশিতে আত্মহারা মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২১
মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার আধা বেলা হরতাল ডাকে ইসলামী ছাত্রসেনা। হরতাল চলাকালে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করেন হরতাল-সমর্থকেরা। ছবিটি আজকের। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ২১
মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার আধা বেলা হরতাল ডাকা হয়। হরতাল চলাকালে রাজধানীর হাইকোর্টের সামনে পিকেটিং করছেন হরতাল-সমর্থকেরা। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

১২ / ২১
হরতাল চলাকালে চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৩ / ২১
হরতাল চলাকালে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় হরতাল-সমর্থকদের ওপর চড়াও হন সড়ক পরিবহন শ্রমিক নেতারা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ২১
যমুনার পানি বেড়েছে। জলকপাট দিয়ে তা ঢুকছে বাঙ্গালী নদীতে। স্রোতের সঙ্গে বাঙ্গালী নদীতে আসা মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে লোকজন। ছবিটি রোববার দুপুরে সারিয়াকান্দি উপজেলার পারদেবডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২১
যমুনার ভাঙনে ঘরবাড়ি ভেসে গেছে। ঘরে চুলা জ্বালানোর সম্বলটুকু অনেকের ঘরে নেই। এমন অনেক বন্যার্ত বাঁধের ওপর আশ্রয় নিয়ে ত্রাণের অপেক্ষায় বসে আছেন। ছবিটি রোববার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ কর্ণিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২১
যমুনা নদীর পানি বেড়ে উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যেও অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকি নিয়ে চলছে নৌকা। ছবিটি রোববার সকালে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২১
নদীভাঙন রোধ ও পর্যাপ্ত ত্রাণের দাবিতে রোববার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমদিতির ইউনিয়নের পাইকান এলাকায় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার মানুষ, ভাঙনের মুখে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২১
চট্টগ্রামে ছাত্রসেনার ডাকা হরতাল চলাকালে কোনো যানবাহন না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ সময় কোনো পরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে চেষ্টা করেন অনেকেই। ছবিটি রোববার সকালে নগরের দামপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৯ / ২১
ছাত্রসেনার ডাকা হরতাল চলাকালে সকালে চট্টগ্রামের নগরের মুরাদপুর মোড় এলাকায় রাস্তায় অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২০ / ২১
সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উত্সব দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। কুমিল্লার কান্দিরপাড়ের ক্যাত্যায়নি কালীবাড়ি এলাকা থেকেই সব কটি উপজেলায় প্রতিমা সরবরাহ করা হয়। ছবিটি রোববার তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

২১ / ২১
পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুর সদরের চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডোঙায় করে পারাপার হওয়ার দৃশ্যটি রোববার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নে গদাধরডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর