ছবিতে আজ (৩১ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
অস্ট্রেলিয়ার একটি গ্রামে পেশাদার ও শৌখিনদের জন্য স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেন। ২০০ কিলোমিটার স্কেটিংয়ে অংশ নেন এই স্কেটার। ছবি: রয়টার্স

২ / ১৯
স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলার একপর্যায়ে পড়ে যান সেভিলার ফুটবলার দানিয়েল কারিকো। ছবিটি ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।

৩ / ১৯
ফ্রান্সের হুয়োঁতে সিনক্রোনাইজড আইস স্কেটিং প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৪ / ১৯
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওপেন টেনিস টুর্নামেন্টে নারী এককের চূড়ান্ত ম্যাচে ব্রিটেনের কেটি সোয়ানের বিপক্ষে খেলছেন স্লোভাকিয়ার তেরেজা মিহালিকোভা। ছবিটি শুক্রবার মেলবোর্ন থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৯
বাড়ির ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনি এই শিশুটি। গত বছর ইসরায়েলিদের হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়। অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয় সেই হামলায়। এখনো এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি গাজাবাসী। ছবিটি শুক্রবার গাজার বেইত হানুন এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৯
জাপানের টোকিওতে শুক্রবার থেকে শুরু হয়েছে তুষারপাত। এরই মধ্যে ছাতার নিচে সন্তানকে কোলে জড়িয়ে রেললাইন পার হচ্ছেন একজন মা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: আইএএনএস

৭ / ১৯
ভারতের মুম্বাইয়ে একটি সুগন্ধি বিতানের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্ন্দান্দেজ। ছবিটি আজকের তোলা। ছবি: আইএএনএস

৮ / ১৯
লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে আজ ভোরে সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত এই অটোরিকশাটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৯
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে অবরোধ-হরতালের আওতামুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবিটি আজ বেলা ১১টার দিকে নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ১৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

১১ / ১৯
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে চলমান সহিংসতার বিরুদ্ধে ‘শান্তি পদযাত্রা’। আজ সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: সাজিদ হোসেন

১২ / ১৯
অবরোধের নামে শ্রমিক পুড়িয়ে হত্যা বন্ধের দাবিতে পুড়িয়ে দেওয়া যানবাহন ও আহত শ্রমিকদের নিয়ে প্রতীকী সমাবেশ করে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ছবিটি আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৯
এসএসসি বা সমমানের পরীক্ষা চলাকালে অবরোধ-হরতালের মতো কর্মসূচি না দিতে মিছিল নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান অভিভাবকেরা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা হয়। ছবি: প্রথম আলো

১৪ / ১৯
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা হয়। ছবি: প্রথম আলো

১৫ / ১৯
বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। সেই নদীতে ছোট্ট জাল দিয়ে মাছ ধরে বাড়ি ফিরছে এই দুই শিশু। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ১৯
আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থেমলা ২০১৫। বাংলা একাডেমি চত্বরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: মনিরুল আলম

১৭ / ১৯
অবরোধ-হরতালমুক্ত এসএসসি পরীক্ষার দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। ছবি: মনিরুল আলম

১৮ / ১৯
সহিংসতা ও সন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করে উন্নয়ন কর্মীদের মঞ্চ—ড্যাপ। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
হরতালের সমর্থনে আজ রাজশাহী নগরের লোকনাথ স্কুলের কাছে মিছিল বের করেন ছাত্রশিবিরের কর্মীরা। তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী