ছবিতে আজ (৩১ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
ব্রাজিলের খ্যাতিমান ফুটবল তারকা নেইমারকে একনজর দেখার জন্য এক বছরের শিশুকন্যাকে নিয়ে টোকিওর হানেদা বিমানবন্দরে গেছেন জাপানি এক মা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি

২ / ১৬
নেইমারকে একনজর দেখতে ব্যাকুল জাপানি শিশুরা। ছবিটি আজ টোকিওর হানেদা বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
হানেদা বিমানবন্দরে জাপানি ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার (মাঝখানে কালো টুপি পরা)। আজ সকালে টোকিও পৌঁছান তিনি। ছবি: এএফপি

৪ / ১৬
স্কটল্যান্ডের গ্লাসগোতে বুধবার কমনওয়েলথ গেমস ২০১৪-এর শৈল্পিক জিমন্যাস্টিকস পর্বে অস্ট্রেলিয়ার অলিভিয়া ভিভিয়ানের শারীরিক কসরত। ছবি: রয়টার্স

৫ / ১৬
এটি একটি বেলিড্যান্সের চূড়ান্ত মহড়া। বুধবার নর্থ হলিউডের একটি স্টুডিওতে এ মহড়া হয়। আগামীকাল জন অ্যানসন অ্যাম্ফিথিয়েটারে কালজয়ী গল্প ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর নাট্যরূপ দেওয়া হবে। এ মহড়া তারই অংশ। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৬ / ১৬
মিয়ানমারের রাজধানী নেপিডোয় বুধবার পার্লামেন্টের নিয়মিত অধিবেশনে যোগ দেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ছবি: আইএএনএস

৭ / ১৬
তীব্র খরায় খালের তলা ফেটে চৌচির। চীনের হেনান ও ইনার মঙ্গোলিয়া প্রদেশে এ বছর তীব্র খরা ও প্রচণ্ড দাবদাহে লাখ লাখ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। ২৮ জুলাই তোলা ছবিটি আজ প্রকাশিত হয়। ছবি: এএফপি

৮ / ১৬
প্রচণ্ড গরমে ফোয়ারার পানির পরশে উচ্ছ্বসিত দুই শিশু। ছবিটি বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থল থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৬
ট্যাংকে ভরার জন্য গোলা নিয়ে যাচ্ছে ইসরায়েলি এক সেনা। ছবিটি আজ ইসরায়েল ও হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যবর্তী সীমান্ত এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৬
চিকিত্সা নিচ্ছে ইসরায়েলি গোলায় আহত এক ফিলিস্তিনি শিশু। ছবিটি আজ উত্তরাঞ্চলীয় একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৬
জাপানের রাজধানী টোকিওতে আজ এক অনুষ্ঠানে আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়েন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ছবি: এএফপি

১২ / ১৬
ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে ছিল প্রথম কর্মদিবস। কোলাকুলিতে চলছে ঈদের শুভেচ্ছাবিনিময়। ছবি: মনিরুল আলম

১৩ / ১৬
ঈদের ছুটির পর আজ বৃহস্পতিবার থেকে সচিবালয়ে কাজ শুরু হয়েছে। তবে এখনো ছুটির আমেজ কাটেনি, অনেকেই ছুটিতে আছেন। ছবিটি সচিবালয়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৪ / ১৬
এখনো স্বরূপে ফেরেনি ঢাকা। রাজধানীর দোকানগুলো ছিল বন্ধ। ছবিটি নগরের জিরো পয়েন্ট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৬
ভিআইপি সড়ক দিয়ে রিকশা চলাচলের নিয়ম নেই। তবে ফাঁকা রাস্তা পেয়ে ভিআইপি সড়ক দিয়ে এখন চলছে রিকশা। ছবিটি রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৬
তিন মাসের বেতন ও বোনাসের দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা। অনশনের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার অন্তত ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ছবিটি রাজধানীর উত্তর বাড্ডার তোবা গার্মেন্টস থেকে দুপুরে তোলা। ছবি: হাসান রাজা