ছবিতে আজ (৩১ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আরলিংটনে বৃহস্পতিবার বারবি পুতুল সংগ্রাহকদের জাতীয় সম্মেলনে প্রদর্শিত বিভিন্ন ধরনের বারবি পুতুল। এতে এক হাজারের বেশি বারবি পুতুল সংগ্রাহক যোগ দেন। এখানে বারবি পুতুল প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। ছবি: এএফপি

২ / ২৩
প্রচণ্ড গরমে শীতল হতে সাঁতার কাটছে মেরুভালুক। ছবিটি বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের প্রাগ চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
ইউক্রেনে একটি স্বাস্থ্যকেন্দ্রে শরণার্থীদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে মায়ের পাশে খেলছে এক শিশু। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৪ / ২৩
পর্তুগালের লিসবনে তাগাস নদীর ধারে বিশ্রাম নিচ্ছেন এক নারী। সঙ্গে প্রিয় পোষা কুকুর। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৫ / ২৩
চীনের গুয়াংঝি ঝুয়াং অঞ্চলের একটি গ্রামে মহিষ দিয়ে ধানখেতে চাষ দিচ্ছেন এক চাষি। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৬ / ২৩
চীনের গুয়াংঝি ঝুয়াং অঞ্চলের একটি ধানখেতে জমিতে চারা লাগাচ্ছেন কৃষকেরা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৭ / ২৩
বৃষ্টিতে ফুটপাতে প্লাস্টিকের ঢালু ছাউনির নিচে আশ্রয় নিয়েছে ছিন্নমূল মানুষ। ছবিটি আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পলাশী মোড়-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৩
বৃষ্টির দুর্ভোগ সয়ে ফুটপাতে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের শিশু। ছবিটি আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পলাশী মোড়-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৩
বৃষ্টিতে এক হাতে ছাতা ধরে যাচ্ছেন এক সাইকেলচালক। ছবিটি আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৩
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা’র সামনে সমাবেশ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এ সময় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বক্তব্য দেন কলামিস্ট আবুল মকসুদ। ছবি: জাহিদুল করিম

১১ / ২৩
শুভ আষাঢ়ী পূর্ণিমায় সবার মঙ্গলকামনায় মোম জ্বালেন ভক্তরা। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ২৩
বর্ষাকালজুড়ে এই রাস্তায় হাঁটুপানি জমে থাকে। যাত্রাবাড়ীর আশপাশের জলাশয় ও খালগুলো দখল হয়ে যাওয়া এই জলাবদ্ধতার প্রধান কারণ। ছবিটি আজ দুপুরে ঢাকার কদমতলীর বর্ণমালা স্কুল রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২৩
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দখলমুক্তকরণ, দূষণরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে শৌখিন ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৩
ফরিদপুর সদরপুর উপজেলার দরিকৃঞ্চপুর এলাকায় কৃষকেরা পাট কাটায় ব্যস্ত। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২৩
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ২৩
ভাষা প্রতিযোগ-২০১৫ এর জাতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত চলাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২৩
৬৮ বছরের আকাঙ্ক্ষার অবসান হবে আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে। ছিটমহলগুলোতে এই আনন্দে দিনভর চলছে নানান অনুষ্ঠান। শিশুরা বেড়ে উঠবে বাংলাদেশের নাগরিক হিসেবে, তাই ওদের আনন্দ যেন একটু বেশি। ছবিটি আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার লতামারী ছিট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৩
মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকাল ১ আগস্ট থেকে শুরু হচ্ছে এর বাস্তবায়ন। দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলার ছবিটি আজ শুক্রবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৩
টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার শিকার বগুড়ার নন্দিপাড়ার বাসিন্দারা। বাড়ির মধ্যেই বাঁশের সাঁকো ও মাচা তৈরি করে নিত্যপ্রয়োজনীয় কাজ ও রান্নাবান্না করতে হচ্ছে। ছবিটি শুক্রবার দুপুরে পশ্চিম নন্দিপাড়া থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২৩
বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভেসেছে রাজধানী। বেড়াতে আসা মানুষেরাও পড়েছে বিপাকে। ছবিটি রাজধানীর সংসদ ভবনসংলগ্ন চন্দ্রিমা উদ্যান থেকে তোলা। ছবি: শামসুল হক

২১ / ২৩
বর্ষায় নগর ও গ্রামের খাল-বিলে মাছ ধরা বেড়ে যায়। কেউ ধরে জাল দিয়ে, কেউবা বড়শি বা চাঁই দিয়ে। এ সময় তাই বেড়ে যায় চাঁইয়ের চাহিদাও। জোড়াপ্রতি চাঁই বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকায়। ছবিটি আজ শুক্রবার বরিশাল সদরের আটঘর হাট থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২২ / ২৩
ফরিদপুর শহরের টেপাখোলা জেলা পরিষদের লেকে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারীরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৩
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আখাউড়া উপজেলা কমান্ড এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ছবি: প্রথম আলো