ছবিতে আজ (৩১ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
কলম্বিয়ায় নববর্ষের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কিছু গমের ​শিষ নিয়ে দাঁড়িয়ে এক শিশু। ছবিটি মঙ্গলবার মেডেলিন থেকে তোলা। লাতিন আমেরিকার দেশগুলোয় নববর্ষের অনুষ্ঠানে গমের শিষ ও হলুদ ফুল ব্যবহার করা হয়। ছবি: এএফপি

২ / ১৬
তুষারপাতে নিজ বাসায় জবুথবু সারসটি। ফ্রান্সের স্থাসবুঁতে প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছে। ছবিটি মঙ্গলবার ওরাংগেরি পার্ক থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
একগাদা লাল বেলুন উড়িয়ে কাল খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করার প্রস্তুতি। ছবিটি মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৬
তুষারে ছাওয়া ধবল বনের শুভ্র পথ দিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেল আরোহী। ছবিটি চীনের দাহিঙ্গান পর্বতের মরিদাগা ফরেস্ট পার্ক থেকে তোলা। সোমবারের এই ছবিটি মঙ্গলবার প্রকাশিত হয়। ছবি: আইএএনএস

৫ / ১৬
কলকাতায় মঙ্গলবার সার্কাসের প্রদর্শনীতে শারীরিক কসরত দেখাচ্ছেন একজন জিমন্যাস্ট। ছবি: আইএএনএস

৬ / ১৬
রাজধানীর রায়ের বাজারে বৈশাখী বালুর মাঠে আজ ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: জাহিদুল করিম

৭ / ১৬
ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে ২০১৪ সালের শেষ সূর্যোদয়। ছবিটি আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৬
জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে আজ রাজধানীতে যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। ছবিটি আজ দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১৬
জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন আজ সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকেরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ১৬
ড্রাগন নাচের মাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষকে বরণ করে নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি। ছবিটি চীনের আনহুই প্রদেশের হেফেই এলাকার একটি আর্ট স্কুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৬
শীতকালে গোয়ালন্দের খাল-বিল ও চরাঞ্চলে ভিড় জমায় অতিথি পাখি। কিন্তু কিছু অসাধু মানুষ এগুলো শিকার করে। তাদের ভয়ে পাখিগুলো অন্য এলাকায় চলে যায়। ছবিটি বুধবার গোয়ালন্দের বিহারীমারা কোলা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১২ / ১৬
মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি গত রোববার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১৩ / ১৬
শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রথম আলোকে এক হাজার কম্বল দিয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ ওয়াসেক মো. আলী (ডান থেকে দ্বিতীয়) আজ প্রথম আলো কার্যালয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের (মাঝে) কাছে কম্বলগুলো হস্তান্তর করেন। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৬
রাজধানীর রায়েরবাজার এলাকার বছিলা সড়কের বালুর মাঠে একটি বিস্কুট কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া বিস্কুট আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৬
সারা দিন সূর্যের দেখা নেই। চারদিকে ঘন কুয়াশা। এর মধ্যেই নদীতে চলাচল করছে নৌযান। ছবিটি আজ বেলা সাড়ে তিনটায় বুড়িগঙ্গার বছিলা ব্রিজ (শহীদ বুদ্ধিজীবী সেতু) থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৬
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দিনে আজ রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায়। ছবিটি বিকেল সাড়ে চারটায় রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম