ছবিতে আজ (৩১ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
রাস্তার পাশে চেরি ফুলে ভরে গেছে গাছ। এই অপার সৌন্দর্যের মাঝে রিকশায় করে যাচ্ছেন এক পর্যটক। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২০
ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি সোমবার হোয়াইট হাউসের সাউথ লন থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২০
নিউইয়র্কের কনি আইল্যান্ড বিচে সোমবার গাংচিলদের এভাবে খাওয়ান এক নারী। ছবি: এএফপি

৪ / ২০
১৬ বছরের শিক্ষার্থী আমোস ওয়াইই (ডানে) তাঁর মাকে নিয়ে সিঙ্গাপুরের আদালত থেকে বেরিয়ে আসছেন। খ্রিষ্টধর্ম ও দেশটির রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউকে কটাক্ষ করে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আমোসকে দোষী সাব্যস্ত করা হয়। ছবি: এএফপি

৫ / ২০
ফুলে ভরা চেরিগাছে বসে আছে এক চড়ুই। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২০
চেরি ফুলের সৌন্দর্যের মাঝে একটি চড়ুই। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২০
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের শহরতলিতে মাছ বিক্রি করছেন এক নারী। ছবিটি সোমবার বিকেলের। ছবি: এএফপি

৮ / ২০
ক্যালিফোর্নিয়ার লেগুনা সৈকতে বালির মধ্যে সোমবার আটকা পড়ে এই সিলের বাচ্চা। পরে এটাকে চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। ছবি: এএফপি

৯ / ২০
শৈশবের স্মৃতিবিজড়িত বগুড়া জিলা স্কুলে ক্রিকেটার মুশফিকুর রহিমকে তাঁর ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধনা দেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২০
সিলেট নগরের ব্যস্ততম এলাকা সার্কিট হাউস-কালিঘাট বাজারের রাস্তা এটি। দীর্ঘদিন রাস্তাটি মেরামত করা হয়নি। বৃষ্টিতে জমে থাকা গর্তে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২০
রংপুরের দেওডোবা গ্রামে ২০ মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকাকে (সুমাইয়া) খুন করে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার শিক্ষার্থীরা নগরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২০
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জিলা স্কুলের সামনের সড়কে বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবাজদের ঘৃণা করার শপথ নেয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২০
বর্ধিত ফি না দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একত্র হলে কলেজের অধ্যক্ষ তাঁদের তাড়িয়ে দেন। ছবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বের করে দিচ্ছেন অধ্যক্ষ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৪ / ২০
চাদের রাজধানী ন’জামেনার পাশের একটি গ্রামের পুকুরে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

১৫ / ২০
কুয়াশায় ঢেকে আছে অট্টালিকা। ছবিটি রোববার (২৯ মার্চ) চীনের শ্যানডং প্রদেশের কুইংদাও থেকে তোলা। আজ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, চলতি মার্চ মাসে আগের মাসের তুলনায় আবাসন খাতের দর নিম্নমুখী অবস্থায় রয়েছে। চীনা কর্তৃপক্ষ বন্ধকি ও করনীতি শিথিল করায় তার বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। ছবি: এএফপি

১৬ / ২০
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠন আজ এক সমাবেশের আয়োজন করে। ছবি: আশরাফুল আলম

১৭ / ২০
শিল্পীর তুলির আঁচড়ে সরায় ফুটে উঠেছে নানা অবয়ব। চারুকলার শিক্ষার্থীদের এই ব্যস্ততা জানান দেয় বৈশাখ আসছে। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ২০
ফরিদপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ সদস্যরা তৈলাক্ত কলা গাছে ওঠা প্রতিযোগিতায় অংশ নেন। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর পুলিশ লাইন থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২০
কয়েক দিন টানা গরমের পর আজ মঙ্গলবার ঘণ্টা তিনেকের বৃষ্টিতে ভিজে যায় চট্টগ্রাম নগর। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে শহরের হালিশহর ওয়াপদা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২০ / ২০
ফুলে ফুলে ভরে গেছে বাগান। সেখানে সৌন্দর্য উপভোগ করছে এক জুটি। ছবিটি আজ চীনের সাংহাই শহর থেকে তোলা। ছবি: এএফপি