ছবিতে আজ ( ৩১ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
বলিভিয়ার লা পাজ শহরে ধর্মীয় এক উৎসবে নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ১৮
নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণপশ্চিমে সিরদাল ও সেতেসদাল এলাকায় বরফের পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটি গাড়ি। ছবিটি ৩০ মে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৮
জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) উপলক্ষে রংপুর নগরের ক্যান্টনমেন্ট থেকে আজ এক শোভাযাত্রা বের করে রংপুর এরিয়া সদর দপ্তর। এতে সেনা কর্মকর্তা, সেনা সদস্য ও ক্যান্টনমেন্টের ভেতরে থাকা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। ছবিটি সকাল আটটায় নগরের আরকে রোড থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৪ / ১৮
ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডে জয়ের পর মার্কিন টেনিস তারকা সেরেনা উ​ইলিয়ামস। ছবি: রয়টার্স

৫ / ১৮
ট্রাক থেকে আনারস নামাতে ব্যস্ত ফল ব্যবসায়ীরা। ছবিটি আজ রোববার লক্ষ্মীপুর শহরের থানা রোড থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৮
চাতালে ধান শুকাচ্ছে শ্রমিকেরা। ছবিটি আজ রোববার মাওয়ার সাইদপুরের হাসাদা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৮
গ্রীষ্মের সকালে পাকা ধানের শিষে শিশির দেখে অবাক হতে হয়। ছবিটি আজ রোববার সকালে রংপুরের কাউনিয়ার সারাই এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ১৮
সাতসকালে গরমের কমতি নেই। তারওপর আবার কুয়াশা। ছবিটি আজ রোববার রংপুরের কাউনিয়ার সারাই এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ১৮
ক্ষতিকর তামাকের গুঁড়ো উড়ছে। কিন্তু মুখবন্ধনী ছাড়াই কাজ করছে শ্রমিকেরা। ছবিটি আজ রোববার রংপুরের বিড়ির একটি কারখানা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১৮
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য নিহতদের পরিবার ও আহতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠান হয়। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন করে নির্দলীয় ছাত্র ঐক্য। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাঁদের পদযাত্রা পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেয়। ছবিটি আজ রোববার (৩১ ​মে) শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৮
রাজধানীর কারওয়ান বাজারের কাছে সুন্দরবন হোটেলের পাশের দেবে যাওয়া সিআর দত্ত সড়কে বালু ফেলা হচ্ছে। নির্মাণাধীন একটি ভবনের জন্য করা পাইলিংয়ের গর্তে হোটেলের সীমানা প্রাচীর ও সড়কের একাংশ গত বুধবার ধসে পড়ে। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ১৮
রাজধানীর কারওয়ান বাজারের কাছে সুন্দরবন হোটেলের পাশের নির্মাণাধীন একটি ভবনের জন্য করা পাইলিংয়ের গর্তে হোটেলের সীমানা প্রাচীর গত বুধবার ধসে পড়ে। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ১৮
পুরান ঢাকার লারমিনি স্ট্রিটের ওয়ারী এলাকায় সড়কের মাঝখানে ম্যানহোলের ঢাকনাটি প্রায় এক সপ্তাহ আগে ভেঙে গেছে। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৮
তীব্র গরম। সেই সঙ্গে যানজট। থেমে আছে বাস। এই সুযোগে পানি পান করছেন চালক। ছবিটি আজ রাজধানীর শাহবাগের শিশু পার্কের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৮
শাড়ি, জামা ও সালোয়ারকে আরও নান্দনিক করতে লেইস ফিতার জুড়ি নেই। প্রতি গজ লেইসের দাম ৩ থেকে ৪০ টাকা। এগুলো আসে মিরপুর ও গাজীপুর থেকে। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ১৮
ছিনতাই ও চুরি হওয়া মুঠোফোনগুলো গুলিস্তানসহ বিভিন্ন স্থানে বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ১৮
ট্রেন আসার সময় নগরের রেলক্রসিং বন্ধ করা হলেও নিয়ম অমান্য করে ভেতরে ঢুকে পড়েছে প্রাইভেট কার ও মোটরসাইকেল। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ বিকেলে কারওয়ান বাজার রেলগেট থেকে তোলা। ছবি: হাসান রাজা