নৌকা ভাসিয়ে জলাভূমি ধ্বংসের প্রতিবাদ

নদী-খাল দখল ও দূষণের প্রভাব পড়েছে ঢাকায় বসবাসরত মানুষের জীবনযাত্রায়। অল্প বৃষ্টিতেই নগরীর সড়কগুলো রূপ নেয় জলাশয়ে। কোথাও কোথাও জলাবদ্ধতা থাকছে দিনের পর দিন। ঢাকার আশপাশের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে সামান্য বন্যায়। কেবল নদী আর খাল নয়, বিলীন হয়েছে রাজধানীর অসংখ্য ছোট-বড় পুকুরও। দেশের খাল-বিল-নদী-নালা দখল-দূষণের প্রতিবাদে ও রক্ষার দাবিতে গতকাল শনিবার কাগজের নৌকা ভাসান চারটি সামাজিক সংগঠনের সদস্যরা। এসব সংগঠন হলো ‘নোঙর’, ‘নদীরক্ষা জোট’, ‘নিরাপদ পানি আন্দোলন’ ও ‘রিভার জাস্টিস’। তারা রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় নড়াই নদীতে এই প্রতীকী প্রতিবাদ জানায়। তাদের এই অভিনব প্রতিবাদের ছবি তুলেছেন সাজিদ হোসেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
দখল ও দূষণের হাত থেকে নদী-খালকে বাঁচাতে প্রতীকী প্রতিবাদ জানাতে বানানো হয়েছে কাগজের নৌকা
২ / ৮
নড়াই নদের সীমানায় দূষণ বন্ধের প্রতিবাদী প্ল্যাকার্ড
৩ / ৮
নদীতে ভাসানোর জন্য কাগজের নৌকা হাতে একজনের অপেক্ষা
৪ / ৮
প্রতিবাদ চলাকালে নৌকাসহ কয়েকটি সংগঠনের কর্মীরা
৫ / ৮
নদী রক্ষার দাবিতে নড়াই নদেতে কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে দেওয়া হচ্ছে
৬ / ৮
নদীতে ভাসছে কাগজের নৌকা
৭ / ৮
বিভিন্ন রঙের কাগজের নৌকা ভেসে যাচ্ছে নড়াই নদের পানিতে
৮ / ৮
দূষণে বিপর্যস্ত নড়াই নদে কাগজের প্রতীকী নৌকা ভাসানোর পর নৌভ্রমণ