পানির খোঁজে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও নদী—এই দুটির সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও সংস্কৃতি—যেখানে মানুষ, সেখানেই পানি। বাংলাদেশ নদীমাতৃক। যদিও এ দেশে আছে বিশুদ্ধ খাওয়ার পানির অভাব; সঠিক ব্যবহার নেই বলে পানির অপচয়ও হয়। জনসংখ্যা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ভূগর্ভস্থ পানি উত্তোলন, ব্যবহার ও সরবরাহ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অপচয়ও। আবার অসচেতনতায় মানুষ হারাচ্ছে পানির উৎস। রাজধানীজুড়ে একদিকে বিশুদ্ধ পানির অভাব, অন্যদিকে নদীর পানিতে আছে দূষণ। এর প্রভাব পড়ছে মানুষের জীবনেও। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।

১ / ১১
খাওয়ার পানির সংকট থাকায় সকাল থেকেই পানির পাম্পে লাইনে দাঁড়িয়েছেন নারী-পুরুষ। শনির আখড়া, ঢাকা
২ / ১১
খালি বোতল নিয়ে পানি সংগ্রহের জন্য এসেছে এক শিশু। শনির আখড়া, ঢাকা
৩ / ১১
পানিভর্তি কলস ও বোতল নিয়ে রিকশায় চড়ে বাড়ি ফিরছে এক শিশু। শনির আখড়া, ঢাকা
৪ / ১১
বিশুদ্ধ পানি পাওয়ার জন্য প্রি-পেইড কার্ড ব্যবহার করছেন এক নারী। শনির আখড়া, ঢাকা
৫ / ১১
পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন এক শ্রমিক। নর্থ ব্রুক হল, ঢাকা
৬ / ১১
কলসভর্তি পানি দোকানে বিক্রির জন্য ভ্যানে করে নিচ্ছেন এক নারী। নর্থ ব্রুক হল, ঢাকা
৭ / ১১
ট্যাপের পানি প্লাস্টিকের বোতলে ভরছে এক শিশু। শনির আখড়া, ঢাকা।
৮ / ১১
কলসিভর্তি পানি নিয়ে বাসায় ফিরছে এক শিশু। শনির আখড়া, ঢাকা
৯ / ১১
কাপড় কাচছেন এক নারী। পানি ঢেলে তা পরিষ্কারে সহায়তা করছে এক মেয়ে। বিজয় সরণি, ঢাকা
১০ / ১১
নৌকার ওপরে বসে গ্লাসের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে এক শিশু। সদরঘাট, ঢাকা
১১ / ১১
বিক্রির জন্য নৌকায় বোতলজাত খাওয়ার পানি। সদরঘাট, ঢাকা