পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ। বর্ষা মৌসুম এলেই ঝুঁকি আরও বেড়ে যায়। শঙ্কা দেখা দেয় দুর্ঘটনার। ঝুঁকি ও শঙ্কা থাকার পরও সচেতন হতে দেখা যায়নি স্থানীয় লোকজনের। রাঙামাটির বিভিন্ন এলাকায় ঘুরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির এসব ছবি তোলা হয়েছে—

১ / ৮
২০১৭ সালে ১৩ জুন ভারী বৃষ্টিতে এই জায়গায় পাহাড় ধসে বেশ কয়েকজন মাটিচাপায় মারা যান। সেখানে গড়ে উঠেছে নতুন ঘর।
২ / ৮
বৃষ্টিতে লাল মাটি গড়িয়ে পানি পড়ছে। সেই ঝুঁকিপূর্ণ পথ বেয়েই স্থানীয় লোকজন উঠছেন পাহাড়ে।
৩ / ৮
পাহাড়ের ঠিক নিচেই গড়ে তোলা হয়েছে বসতি।
৪ / ৮
বৃষ্টিতে ধসে পড়তে পারে পাহাড়ের মাটি। ঘটতে পারে দুর্ঘটনা। এরপরও পাহাড়ের নিচেই গড়ে তোলা হয়েছে বসতঘর।
৫ / ৮
কাপ্তাই উপজেলার লকগেট এলাকায় অল্প জায়গায় গড়ে উঠেছে দেড় হাজার পরিবারের বসতি।
৬ / ৮
পাহাড় কেটে তৈরি করা হয়েছে পথ। সেই পথ বেয়ে নামছেন স্থানীয় বাসিন্দারা।
৭ / ৮
পাহাড় কেটে বানানো ঘরে বসবাস করছে মানুষ।
৮ / ৮
ধাপে ধাপে পাহাড় কেটে বানানো হয়েছে একের পর এক বাড়ি।