বসন্তের এই মাতাল সমীরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার পয়লা ফাল্গুন। শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে আর মলিন পাতা ঝরিয়ে আবারও এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুলের সমাহার। কোকিলের কুহু কুহু ডাক। টিয়ে, বুলবুলি ও বসন্তবাউরির কলকাকলিতে মুখর চারদিক। গাছের শাখায় নতুন পাতার উদ্গম, যেন নতুন হয়ে উঠছে পুরোনো পৃথিবী। হলুদ আর লাল পোশাকে বাহারি আনন্দে মেতে উঠেছেন তরুণ-তরুণীরাও। ফুলের দোকানে ভিড়। কোথাও নাচগানের উৎসব। করোনার প্রভাবে এবার বসন্তবরণ উৎসবের আমেজ আগের বছরের তুলনায় অনেকটাই কম। তবু থেমে নেই অনেকে। এরই মধ্যে সপরিবারে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। বাসন্তী রঙের পোশাক ও নানা সাজে ফাগুন আর ভালোবাসার ছোঁয়া লেগেছে তাঁদের। দেশজুড়ে দিনভর চলবে এ বসন্তবরণ উৎসব। দেশজুড়ে বসন্তের পয়লা দিন উদ্যাপনের নানা ছবি তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২