বাঁধ ভেঙে ঢুকছে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে বসতবাড়িসহ বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মাটি ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগিয়ে এসেছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। ২৬ ও ২৭ মে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙার চিত্র।

১ / ১০
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগুনমুখা নদীর জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বন্যাতলি, গলাচিপা , পটুয়াখালী
ছবি: সাইয়ান
২ / ১০
ভেঙেছে বেড়িবাঁধ। এর ফলে পানিবন্দী হাজারো মানুষ। বড় পোটকাখালী, বরগুনা সদর
ছবি: মোহাম্মদ রফিক
৩ / ১০
রিং বাঁধ জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত। মেরামতে কাজ করছেন এলাকাবাসী। নিজামপুর গ্রাম, কলাপাড়া, পটুয়াখালী
ছবি: প্রথম আলো
৪ / ১০
বাঁধে জিও ব্যাগ ফেলে চলছে মেরামতের কাজ। নিজামপুর গ্রাম, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী
ছবি: প্রথম আলো
৫ / ১০
ইয়াস ও পূর্ণিমার প্রভাবে বেড়েছে জোয়ারের পানি, ঢুকছে লোকালয়ে। আতঙ্কে স্থানীয় লোকজন। ঘোড়ামরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৬ / ১০
কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। গাবুরা ইউনিয়ন, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১০
বেড়িবাঁধের ভাঙা অংশে পানিতে পড়েছে এক কিশোর। তাকে তোলার চেষ্টা। বরগুনার পাথরঘাটার উত্তর কাঠালতলী
ছবি: প্রথম আলো
৮ / ১০
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে গেছে কক্সবাজারের মহেশখালী উপজেলা মাতারবাড়ী ইউনিয়নের ষাইটপাড়ার বেড়িবাঁধ
ছবি: প্রথম আলো
৯ / ১০
কপোতাক্ষ নদের পানি বাঁধ উপচে পড়লে বালুর বস্তা দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এলাকাবাসী। খুলনার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
জোয়ারের পানির তোড়ে ভেঙেছে অর্থনৈতিক অঞ্চল প্রতিরক্ষা বাঁধে নির্মাণাধীন একটি স্লুইসগেটের সামনের নিরাপত্তা বাঁধ। ইছাখালী, মিরসরাই, চট্টগ্রাম
ছবি: ইকবাল হোসেন