বেহাল চিড়িয়াখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের টিলাগড় এলাকায় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের এই চিড়িয়াখানায় ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রাণী রাখা শুরু হয়। ওই বছরের ৩ নভেম্বর থেকে চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। টিলা ও সমতল মিলে ১১২ একর আয়তনের এই ইকোপার্ক দেশের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা। বন বিভাগ জানায়, যাত্রা শুরুর প্রথম দুই বছর দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই বেড়াতে আসতেন এখানে। করোনাকালের শুরু থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে। কোলাহলহীন পরিবেশে প্রাণীরা নিজের মতো করে সময় কাটালেও ধীরে ধীরে বেহাল অবস্থায় হচ্ছে পুরো চিড়িয়াখানার। সঠিকভাবে দেখভাল না করায় প্রাণী সংরক্ষণেও ঝুঁকি বাড়ছে। ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

১ / ১২
বন্ধ রয়েছে টিকিট কাউন্টার
২ / ১২
ভেতরে ঢুকেই চোখে পড়বে চিত্রা হরিণের শেড
৩ / ১২
দর্শনার্থী নেই। দল বেঁধে খাবার খাচ্ছে হরিণগুলো
৪ / ১২
ময়ূরের শেডটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে
৫ / ১২
শিশুদের খেলার স্থানটিতে নেই কোলাহল
৬ / ১২
নোংরা পানিতে সাঁতার কাটছে রঙিন কতগুলো মাছ
৭ / ১২
বাঘশূন্য খাঁচার বেহাল দশা
৮ / ১২
মিলেমিশে রয়েছে বিদেশি পাখি সিলভার ফিজেন্ট ও গোল্ডেন ফিজেন্ট
৯ / ১২
ভেতরের ক্যানটিন বন্ধ। ঝরা পাতায় ঢেকে যাওয়ার মতো অবস্থায় হলুদ রঙের টং দোকান
১০ / ১২
সবুজে মোড়ানো প্রকৃতিতে সময় কাটাচ্ছে জেব্রা
১১ / ১২
খাঁচাবন্দী ম্যাকাউ, দেখতে আসে না কেউ
১২ / ১২
প্রথম দেখায় মনে হতে পারে পরিত্যক্ত এলাকা