রঙের এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে নারায়ণগঞ্জের ডায়িং কারখানাগুলো। কাপড় ধোয়া, রং করা, রঙিন কাপড় শুকানো ও টাই-ডাইয়ের কাজে আবারও ব্যস্ত হতে শুরু করেছেন শ্রমিকেরা। ধীরে ধীরে রঙিন হতে শুরু করেছে এই এলাকা। করোনার কারণে কাপড়ের চাহিদা কম থাকায় এখনো পুরোপুরি আগের অবস্থায় ফিরতে পারেননি রঞ্জকশিল্পীরা। এরই মধ্যে অনেক শ্রমিক ছাঁটাইও হয়েছেন। সম্প্রতি ছবিগুলো নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে তুলেছেন ফটোসাংবাদিক তানভীর আহাম্মেদ।

১ / ১০
খোলা মাঠে শুকানো হচ্ছে রং করা কাপড়
২ / ১০
শুকনো কাপড় মাঠ থেকে তুলছেন এক শ্রমিক
৩ / ১০
কাপড় ভাঁজ করছেন দুই নারী
৪ / ১০
রং মেশাচ্ছেন রঞ্জকশিল্পীরা
৫ / ১০
টাই-ডাইয়ের কাজে ব্যস্ত এক শ্রমিক
৬ / ১০
রং কাপড়ে মেশানো হচ্ছে
৭ / ১০
রঙের কাজ শেষে পুকুরে কাপড় ধোয়া হচ্ছে
৮ / ১০
মেশিনে নানা রঙের কাপড় ধোয়া হচ্ছে
৯ / ১০
কাপড় শুকাচ্ছেন এক শ্রমিক
১০ / ১০
শুকানো হচ্ছে নানা রঙের কাপড়