রাজধানীতে ঝুম বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যৈষ্ঠের শেষ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে আবার বৃষ্টিও ঝরছে। যদিও পুরোপুরি বর্ষার বৃষ্টি শুরু হতে জুনের মাঝামাঝি লেগে যাবে। আবহাওয়াবিদেরা বর্ষা মৌসুম শুরুর আগে হালকা বৃষ্টিকে বলেন ‘ট্রানজিশন পিরিয়ড’। বর্তমানে চলছে সেই সময়, যেখানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশে এখন মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকালেও রাজধানীবাসীর ঘুম ভাঙে বৃষ্টিতে। আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ঢাকায়। সকালে বৃষ্টি থামার পর আবার গরমের অস্বস্তি দেখা গেছে। দুপুরের পর আবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।

১ / ১১
রাজধানীতে বৃষ্টির কারণে মানুষের চলাচলে ভোগান্তি। কাঁচপুর, ৫ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১১
মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নাজিরা বাজার, ঢাকা, ৫ জুন
ছবি: দীপু মালাকার
৩ / ১১
রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজলা, ডেমরা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১১
বৃষ্টিতে জলাবদ্ধতা কারণে ভোগান্তিতে যানবাহনের চালকেরা। কাজলা, ডেমরা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১১
জলাবদ্ধতায় রাজধানীর টয়েনবি সার্কুলার রোড। চলাচলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। ঢাকা, ৫ জুন
ছবি: দীপু মালাকার
৬ / ১১
বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। কাঁচপুর, ৫ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১১
বৃষ্টিতে জমে থাকা পানি রিকশায় করে পারাপার হচ্ছেন এক ব্যক্তি। মানিক মিয়া এভিনিউ, ঢাকা, ৫ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১১
নাজিরা বাজার সড়কটি বৃষ্টি হলেই তলিয়ে যায় পানিতে। ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। পুরান ঢাকা, ৫ জুন
ছবি: দীপু মালাকার
৯ / ১১
বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে এলাকাবাসী। কাজলা, ডেমরা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১১
বৃষ্টির কারণে রাজধানীর রাজারবাগের সড়কে জমে যায় পানি। ঢাকা, ৫ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১১
ঝুম বৃষ্টির কারণে মানিক মিয়া এভিনিউতে জলাবদ্ধতা। বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। মানিকমিয়া এভিনিউ, ঢাকা, ৫ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন